হোম > সারা দেশ > সিলেট

জামালগঞ্জে ৩৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, জামালগঞ্জ (সুনামগঞ্জ)

ছবি: আমার দেশ

‎সুনামগঞ্জের জামালগঞ্জে ৩৫ কেজি গাঁজা ও নৌকাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

‎সোমবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের চানপুর বাজারের খেয়াঘাট এলাকা থেকে মাদক ব্যবসায়ীদের আটক করে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি দুজন জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়নের হরিপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে শাহ জাহান (৩৮) ও ‎নরসিংদী জেলার রায়পুর উপজেলার লক্ষ্মী গ্রামের ফকর মিয়ার ছেলে রানা সরকার (২৮)।

‎পুলিশ জানায়, মাদক সন্দেহে সুরমা নদীতে ইঞ্জিনচালিত নৌকাসহ দুজনকে আটক করে চানপুর এলাকাবাসী পুলিশকে জানায়। পরে থানা পুলিশ স্থানীয় চানপুর বাজার খেয়াঘাট থেকে ৩৫ কেজি গাঁজার চালান ও নৌকাসহ দুজন আটক করে থানায় নিয়ে আসে।

‎জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বন্দে আলী জানান, স্থানীয় এলাবাসীর সহযোগিতায় মাদকসহ ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ সিলিং ফ্যান চুরি

ওয়ালটন প্লাজার পণ্য কিনে কিস্তি পরিশোধ না করায় কারাদণ্ড

সিলেটে হামের টিকা পাবে ৪ লাখ ৬৫ হাজার শিশু

জ্বালানি নৈরাজ্য ও বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: গোলাম পরওয়ার

সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

কৃষকদের স্বেচ্ছাশ্রমে হাওরে বাঁধ মেরামত

৬ কোটি টাকা নিয়ে উধাও সমবায় সমিতি, দিশেহারা ভুক্তভোগীরা

সুনামগঞ্জে হামের টিকা পাবে সাড়ে ৩ লাখ শিশু

সিলেট সীমান্তে অর্ধকোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

সরকারি জমি ভোগ দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কলেজছাত্র নিহত