হোম > সারা দেশ > সিলেট

কমলগঞ্জে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সকাল সাড়ে ১১ ঘটিকার সময় কমলগঞ্জ উপজেলার সুনছড়া চা বাগান (ডবলছড়া) বটগাছ লাইন এলাকায় কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো. মাহফুজুল কবির, এসআই আমির উদ্দিনসহ একটি টিম অভিযান পরিচালনা করে। এসময় স্থানীয় জনতার সহায়তায় লাল বাহাদুর নেপালীর ছেলে রাজেশ নেপালী (৩৫)কে তার বাড়ি থেকে আটক করা হয়। তার বসতঘরে তল্লাশি করে ১০ টি প্যাকেটে স্কচটেপ দিয়ে মোড়ানো ১০ (দশ) কেজি গাঁজা জব্দ করা হয়।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা কঠোরভাবে কাজ করছি। প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজেশ নেপালীকে তার ঘর থেকে ১০ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শাহজালাল (রহ.) মাজারের ডেগ সিলগালা, বসল প্রশাসনের দানবাক্স

বাহুবলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেঃ প্রবাসীকল্যাণ মন্ত্রী

ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে তিন জেলের মৃত্যু

শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’

মধ্যনগরে ইউনিয়ন পরিষদের দায়িত্বে ফিরলেন দুই চেয়ারম্যান

মাধবপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে তিনজন আটক

শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সোহেল, সম্পাদক হোসাইন

জকিগঞ্জ সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার পর লাশ গুমের অভিযোগ

বড়লেখা সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক