হোম > সারা দেশ > সিলেট

নির্বাচনে হেরেও ফুল নিয়ে বিএনপির বিজয়ী প্রার্থীর বাসায় শিশির মনির

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে আলোচিত জামায়াত প্রার্থী ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তিনি এ আসনে ধানের শীষের প্রার্থী নাছির চৌধুরীর কাছে হেরে গতকাল বৃহস্পতিবার রাতেই ফেসবুকে লাল গোলাপ শুভেচ্ছা জানান।

শুক্রবার দুপুরে ফেসবুকে শুভেচ্ছা সীমাবদ্ধ না রেখে তিনি ফুল হাতে নিয়ে যান নাছির চৌধুরীর বাসায়।

নাছির চৌধুরীর হাতে ফুল দিয়ে শিশির মনিরের শুভেচ্ছা জানানোর দৃশ্যটি মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে ফেসবুকে।

মন্তব্যের ঘরে শিশির মনিরকে ঘিরে আফসোস ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর বিষয়টি ইতিবাচক হিসেবে নিয়েছেন হাওর জনপদের মানুষ।

দিরাই-শাল্লার প্রধান নির্বাচনি এজেন্ট, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবিরের সভাপতি রেজাউল ইসলাম বলেন, নির্বাচনে হারজিত থাকবেই। রাজনীতি হিংসার নয়, রাজনীতি হবে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভালবাসার। শিশির মনির কথা দিয়েছিলেন হেরে গেলে বিজয়ী প্রার্থীর বাসায় ফুল নিয়ে যাবেন। তিনি কথা রেখেছেন। শিশির মনির শুধু দিরাই-শাল্লার নয়, গোটা দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চান। তার এই চেষ্টা অব্যাহত থাকবে।

শিশির মনির বলেন, ‘নির্বাচনে হারজিত থাকবেই। আমি হতাশ নই। যারা আমাকে মেধা, শ্রম ও অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি বলেছিলাম, হেরে গেলে জয়ী প্রার্থীর বাসায় ফুল নিয়ে যাব। আমি আজ ফুল নিয়ে এসেছি।’

তিনি আরো বলেন, ‘৬৩ হাজার ভোট পেয়েছি। আপনাদের ভালোবাসার কাছে আমি কৃতজ্ঞ।

আমি জাতীয়ভাবে ও স্থানীয়ভাবে দিরাই-শাল্লাবাসীর জন্য আওয়াজ তুলব। সরকারিভাবে না হলেও বেসরকারি উদ্যোক্তাদের নিয়ে হাওরের উন্নয়নে ভূমিকা রাখব। আমি চাই নতুন রাজনীতির বন্দোবস্ত। রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে সম্প্রীতি চালু করতে হবে। আমি সেটাই করব।’

চিকিৎসা সেবায় মেডিসিন ছাড়াই স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব: প্রবাসীকল্যাণমন্ত্রী

জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় অস্ত্র জব্দ

সিলেট সীমান্তে ৮৫ লাখ টাকার চোরাই পণ্য আটক

স্বাস্থ্য খাতে ৬ শতাংশ বরাদ্দের সুফল নিশ্চিত করতে হবে

বাহুবলে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আজমিরীগঞ্জে দর্শনার্থীর মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

হবিগঞ্জের সাটিয়াজুরী আধুনিক রেলস্টেশন অলস পড়ে আছে

২৩ বছরের সেবার স্বীকৃতি, রাজকীয় বিদায় পেলেন মুয়াজ্জিন গোলাম কবির

পাথরবোঝাই ট্রাক জব্দ করায় উত্তেজনা, মহাসড়ক অবরোধ

সিলেটকে দেশের প্রধান শাকসবজি রপ্তানির কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে