হোম > সারা দেশ > সিলেট

ভারতীয় চোরাকারবারি ধরতে গিয়ে নিখোঁজ বিজিবি সদস্য

সিলেট ব্যুরো

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ও পশ্চিম জাফলং ইউনিয়নের মধ্যবর্তী পিয়াইন নদীতে ভারতীয় চোরাইপণ্য বহনকারী একটি নৌকার ধাক্কায় বিজিবির নৌকা ডুবে গিয়ে মাসুম বিল্ল্যাহ (৩৫) নামে এক বিজিবি সদস্য নিখোঁজ রয়েছেন।

শনিবার (৯ আগস্ট) বিকেলে পিয়াইন নদীর পন্নগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ বিজিবি সদস্য মাসুম বিল্ল্যাহ ৪৮ বিজিবি’র আওতায় গোয়াইনঘাটের সোনারহাট ক্যাম্পের সিপাহি। ৪৮ বিজিবির সিও লে. কর্নেল নাজমুল হক নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভারতীয় নৌকার ধাক্কায় আমাদের নৌকা ডুবে গিয়ে এক সিপাহি নিখোঁজ রয়েছেন। ডুবুরি দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালানো হবে।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী আমার দেশকে সন্ধ্যা ৭টায় জানান, ঘটনার খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসকে জানিয়েছি, আমি ঘটনাস্থলে যাচ্ছি।

জানা যায়, শনিবার গোয়াইনঘাট উপজেলার সদর ও পশ্চিম জাফলং দিয়ে বয়ে যাওয়া পন্নগ্রাম ও আমবাড়ীর মধ্যবর্তী স্থানে নৌকাযোগে দু’জন বিজিবি সদস্য ভারতীয় পণ্যবাহী নৌকা থামাতে গিয়ে অপর নৌকার সাথে ধাক্কায় উভয় নৌকা পানিতে ডুবে যায়।

এ সময় ডুবো নৌকা থেকে মাঝিসহ এক বিজিবি সদস্য কিনারায় উঠতে পারলেও অপর বিজিবি সদস্য সিপাহি মাসুম বিল্ল্যাহ পানিতে ডুবে নিখোঁজ হয়ে যান। সাথে সাথে আশপাশের লোকজন অনেক খোঁজাখুঁজি করলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত থাকে খুঁজে পাওয়া যায়নি।

দখলে-দূষণে থামেস্বর নদী এখন ফসলের মাঠ

দোয়ারাবাজারে কালভার্টের মুখ বন্ধ করে যুবদল নেতার ঘর নির্মাণের অভিযোগ: এলাকাবাসীর মানববন্ধন

ওসমানীনগরে র‍্যাবের অভিযানে ‘সৌরভ’ হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে নির্যাতন, আ.লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন

সিলেটে ফুলকুঁড়ি আসরের চৌকস কর্মশালা ও ইফতার অনুষ্ঠিত

পাম্পগুলোতে সংকট নেই তেলের, হুলুস্থুল ক্রেতাদের

সিলেটে ফিল্মি স্টাইলে ছিনতাই, ফেসবুকে ভাইরাল

মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: অলিউল্লাহ নোমান

পাথরের ট্রাকে লুকিয়ে আনা হচ্ছিল ভারতীয় কসমেটিকস

নদী খনন প্রকল্পে চাঁদাবাজি, আটক ছাত্রদল নেতা বহিষ্কার