হোম > সারা দেশ > সিলেট

কোম্পানীগঞ্জে কাভার্ড ভ্যান ভর্তি জিরা-মেহেদীসহ আটক ১

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ (সিলেট)

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় থানা পুলিশ ও ডিবির যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, কাবেরী মেহেদী ও কিটকিটা চকলেটসহ একটি কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। এ সময় চোরাচালানী কাজে ব্যবহৃত ২টি নৌকা ও একজন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়।

শনিবার (২৭জুন) রাত ৩টায় উপজেলার গৌরিনগর গ্রামে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আটক ব্যক্তির নাম রুবেল মিয়া (২৪)। সে গোয়াইনঘাট উপজেলার বগাইয়া হাওর গ্রামের সেলিম মিয়ার পুত্র।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. নুর মিয়া, এএসআই আজিম উদ্দিন, দেলোয়ার হোসেন, এএসআই মো. তোহা এবং ডিবি পুলিশের এসআই লুৎফুর রহমান, অনিক রঞ্জন দাস, এএসআই নিজাম উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের গৌরিনগর গ্রামের প্রাইমারী স্কুলের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় নৌকা থেকে কাভার্ড ভ্যানে মাল লোড করতেছিল চোরাকারবারিরা। তখন পুলিশ দেখে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ার সময় রুবেল মিয়াকে আটক করা হয়। পরে সেখান থেকে দুইটি নৌকা বুঝাই জিরা ও কাভার্ড ভ্যান ভর্তি কাবেরী মেহেদী এবং কিটকাট চকলেট আটক করে থানায় নিয়ে আসেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান জানান পুলিশ ও ডিবির অভিযানে ৮০ বস্তা জিরা, ২'শ কার্টুন কাবেরী মেহেদী ও ১৮ কার্টুন কিটকাট চকলেট আটক করা হয়। এসময় এগুলো বহনের সাথে জড়িত একটি কাভার্ড ভ্যান ও দুাইটি নৌকা আটক করা হয়েছে। আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৭৫ লক্ষ টাকা।

এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

শ্রীমঙ্গলে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন আগামীকাল

হবিগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে এনটিসি পরিচালকের মতবিনিময়

মাধবপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

সুনামগঞ্জে মেডিকেল কলেজে হাসপাতাল চালুর দাবিতে মহাসড়ক অবরোধ

নৌকা তৈরির গ্রাম মাইজবাড়ি, বছরে বেচাকেনা ২২ কোটি টাকা

সীমান্তে যাদের হত্যা করা হয়, তাদের পরিচয় বাংলাদেশি

চায়ের দোকানের গ্লাস দিয়ে আঘাত করে যুবক হত্যা

জমিয়ত নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ

আরিফ, বাবর, গউছ বেকসুর খালাস, একজনের মৃত্যুদণ্ড

ডিসি সরোয়ার মানুষের চোখ খুলে দিয়ে গেছেন: প্রবাসী কল্যাণ মন্ত্রী