হোম > সারা দেশ > সিলেট

সিলেটে দুই হাসপাতালকে লাখ টাকা জরিমানা

সিলেট ব্যুরো

সিলেট নগরীতে অনিয়মের অভিযোগে দুটি বেসরকারি হাসপাতালকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে লামাবাজার এলাকায় আয়েশা মেডিকেয়ার এবং মিরের ময়দান এলাকার শাহজালাল মেডিকেলকে জরিমানা করা হয়।

আয়েশা মেডিকেয়ারকে ৮০ হাজার টাকা এবং শাহজালাল মেডিকেলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজিব জানান, আয়েশা মেডিকেয়ারে লাইসেন্স সংক্রান্ত অনিয়ম পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির কোনো বৈধ লাইসেন্স নেই । ২০১৯ সালের পর থেকে তা নবায়নও করা হয়নি। এছাড়া তাদের অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ চিকিৎসা সামগ্রী পাওয়া গেছে।

শাহজালাল মেডিকেলের বিষয়ে তিনি জানান, প্রতিষ্ঠানটি লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছে। তবে সেখানে শিক্ষার্থীদের দিয়ে নার্সের দায়িত্ব পালন করানো হচ্ছে। অপারেশনের আগে রোগীদের যথাযথভাবে এনেসথেসিয়া প্রদান করা হচ্ছে না বলেও প্রমাণ পাওয়া গেছে।

এসব অনিয়মের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত দুটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

কুলাউড়ায় সন্তানসহ নিখোঁজ প্রবাসীর স্ত্রী

নবীগঞ্জে ৫৮ কেজি গাজাঁসহ আটক ২

সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, আটক ৪

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

সুনামগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

বাহুবলে দুই দফা সংঘর্ষে নিহত ২, গ্রেপ্তার এড়াতে পুরুষশূন্য চার গ্রাম

হাওরে শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে পারাপার

মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: ফয়সল এমপি

আগামীকাল চায়ের দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাহুবলে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে নিহত ১