হোম > সারা দেশ > সিলেট

সেনাসদস্যদের ওপর হামলা: বিএনপি নেতাসহ ৯ জন কারাগারে

সিলেট ব্যুরো

জৈন্তাপুর বিএনপি নেতা কারাগারে

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে সেনাসদস্যদের ওপর হামলা মামলায় জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদসহ নয়জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার আসামিরা সিলেট জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক শেখ আশফাকুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী নিজাম উদ্দিন জানান, আসামিরা এর আগে উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছিলেন। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় রোববার তারা আদালতে হাজির হন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।

মামলার তদন্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাজমুল বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের আগাম জামিনের সময় শেষ হয়ে যাওয়ায় আদালতে এসেছিলেন হাজিরা দিতে।

প্রসঙ্গত গত ২৭ মার্চ রাত ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল ভারতীয় চোরাই মহিষ জব্দ করে। এসব চোরাই মহিষ ক্যাম্পে নিয়ে আসার পথে একদল লোক সেনাসদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কয়েকজন সেনাসদস্য আহত হন। এ সময় তাদের বহনকারী গাড়ি ভাঙচুর করা হয়।

ঘটনার পরদিন জৈন্তাপুর মডেল থানায় ৭০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

দখলে-দূষণে থামেস্বর নদী এখন ফসলের মাঠ

দোয়ারাবাজারে কালভার্টের মুখ বন্ধ করে যুবদল নেতার ঘর নির্মাণের অভিযোগ: এলাকাবাসীর মানববন্ধন

ওসমানীনগরে র‍্যাবের অভিযানে ‘সৌরভ’ হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে নির্যাতন, আ.লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন

সিলেটে ফুলকুঁড়ি আসরের চৌকস কর্মশালা ও ইফতার অনুষ্ঠিত

পাম্পগুলোতে সংকট নেই তেলের, হুলুস্থুল ক্রেতাদের

সিলেটে ফিল্মি স্টাইলে ছিনতাই, ফেসবুকে ভাইরাল

মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: অলিউল্লাহ নোমান

পাথরের ট্রাকে লুকিয়ে আনা হচ্ছিল ভারতীয় কসমেটিকস

নদী খনন প্রকল্পে চাঁদাবাজি, আটক ছাত্রদল নেতা বহিষ্কার