ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। সকাল ৭টা ৩০মিনিট থেকে ভোট গ্রহণ শুরু হলেও ভোটার উপস্থিতি খুবই কম। তবে ভোটাররা জানিয়েছেন বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে।
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টায় দেখা গেছ, লাইনে কোন ভোটার নেই। কেন্দ্রের সামনে স্লীপ নিয়ে দাঁড়িয়ে আছেন প্রার্থীর লোকজন।
শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ও পাথারিয়া ইউনিয়নের নোয়াখালী ইনামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গনিনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দেখা যায় লাইনে দু’ একজন করে ভোট দিচ্ছেন। প্রিসাইডিং অফিসার রুহুল হাসান বলেন,গনিনগর উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে দশটা পর্যন্ত ভোট পড়েছে ৮৭টি। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৮২২ জন।
নোয়াখালী ইনামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার কামাল উদ্দিন বলেন, এই কেন্দ্রে মোট ভোটার ১৫৪৮ জন। সকাল সাড়ে দশটা পর্যন্ত ভোট কাষ্ট হয়েছে ১০৪টি। একই অবস্থা প্রতিটি উপজেলায়।
স্থানীয় ভোটাররা জানিয়েছেন, বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে। এলাকার ভোটাররা হাওরে কাজ সেরে ভোটে আসতে দেরী হচ্ছে। আশা করছি ৫০% ভোটার ভোট দেবে।
সুনামগঞ্জ জেলার ৫টি নির্বাচনী আসনে ৭২০টি কেন্দ্রে প্রায় ২১লাখ ভোটার রয়েছেন।
এমই