হোম > সারা দেশ > সিলেট

বিএনপি নেতার ওপর হামলার ২৮ দিন পর মামলা

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিএনপি নেতা আজমল হোসাইন চৌধুরী জাবেদের ওপর হামলার ঘটনায় ২৮ দিন পর মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে দিরাই থানায় তিনি নিজে বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেলসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে।

অন্য আসামিরা হলেন, দিরাই পৌর যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন মিলাদ, দিরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজু এবং যুবদল নেতা ফয়সল সরদার। এছাড়া অজ্ঞাত আরো ১৪ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি উপজেলার একটি উঠান বৈঠককে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। এতে আজমল হোসাইন চৌধুরী জাবেদ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি নেতারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সিলেটে হাম-রুবেলায় ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু

আবেদনের দুই বছর পর উদ্ধার ৪ কোটি টাকার খাসজমি

সুনামগঞ্জের নতুন ডিসি মিনহাজুর

ওসমানীনগরে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ দুই লাখ মানুষ

প্রতিটি উপজেলায় আধুনিক ‘মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র’ নির্মাণ করবে সরকার

ছোটো ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু, বাঁচাতে এসে বড় ছেলে হাসপাতালে

সিলেট সীমান্তে অর্ধ কোটি টাকার চোরাচালান জব্দ

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে ফি নিয়ে গভীর ঘুমে কর্তৃপক্ষ, হতাশায় ৪৬ আবেদনকারী

ধর্মপাশায় প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে ৩০০ বৃক্ষরোপণ

বাংলা নববর্ষ ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির প্রতীক: আরিফুল হক