হোম > সারা দেশ > সিলেট

দুই লাখ টাকা চাঁদা চেয়ে কারাগারে বিএনপি নেতা

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ মো. জসিম উদ্দিনের দলীয় পদ স্থগিত করা হয়েছে। শুক্রবার মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, এক ফ্রান্স প্রবাসীর কাছের দুই লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন বিএনপি নেতা জসিম। এ ঘটনায় মামলা করেন ভুক্তভোগী। গত রোববার সেই মামলায় জামিন নিতে গেলে আদালত তাকে কারাগারে পাঠায়। পিবিআইর তদন্ত প্রতিবেদনে মামলার অভিযোগের সত্যতা পাওয়ার পর আদালত এ নির্দেশ দেন।

মামলার নথি ও পিবিআইর তদন্ত সূত্রে জানা গেছে, তরুণ উদ্যোক্তা মো. হাফিজুর রহমান ফ্রান্স প্রবাসী। তিনি শ্রীমঙ্গলের ষাড়েরগজ মৌজায় একটি ফার্ম গড়ে তুলছিলেন। অভিযোগ অনুযায়ী, সেখানে কাজ শুরুর পরপরই বিএনপি নেতা শেখ জসিম উদ্দিন তার কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে ফার্ম ভেঙে ফেলার হুমকিও দেন তিনি।

স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় হাফিজুর রহমান শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। মামলার পরিপ্রেক্ষিতে মৌলভীবাজার পিবিআই তদন্ত করে অভিযোগের সত্যতা নিশ্চিত করে আদালতে প্রতিবেদন জমা দেয়। এছাড়াও বিএনপি নেতা জসিম উদ্দিনের বিরুদ্ধে আরও একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

এ ব্যাপারে জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন বলেন, “তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। এজন্য সাংগঠনিকভাবে তার দলীয় পদ স্থগিত করা হয়েছে।”

নিখোঁজের কয়েক ঘণ্টা পর ধানক্ষেত থেকে উদ্ধার শিশুর লাশ

অবসরকালীন ভাতা পাবেন সাংবাদিকরা: বাছির জামাল

চলন্ত অটোরিকশার ওপর গাছ পড়ে এক নারীর মৃত্যু, আহত ২

সুনামগঞ্জে লঞ্চঘাট-পূর্ব ইব্রাহীমপুর খেয়াঘাটের যাত্রী ছাউনি উদ্বোধন

ইউএনওর আপত্তিকর ভিডিও ফাঁসের নেপথ্যে অফিসের নিরাপত্তা প্রহরী

নবীগঞ্জে পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যা, পুত্রবধূ গ্রেপ্তার

অস্তিত্ব সংকটে হবিগঞ্জে জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত খাল

রেমিট্যান্সের টাকায় শেষ মুহূর্তে সিলেটে জমজমাট ঈদবাজার

সিসিকের পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ অনুদান

বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর হোটেল ভাঙচুর