হোম > সারা দেশ > সিলেট

নিয়োগ পরীক্ষায় প্রক্সি, প্রনব এখন কারাগারে

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরির পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে প্রনব চন্দ্র দেব নামের এক যুবক আটক হয়েছেন।

শুক্রবার বিয়াম ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে পরীক্ষা চলাকালে তাকে আটক করা হয়। আটক প্রনব চন্দ্র দেব বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের বিধান চন্দ্র দেবের ছেলে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ।

তিনি জানান, শুক্রবার জেলা প্রশাসক কার্যালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে এক প্রার্থীর খাতায় স্বাক্ষর করতে গিয়ে দায়িত্ব পালনকারী শিক্ষকের সন্দেহ হয়। তখন তিনি তাকে আটক করেন। কাগজপত্র পর্যালোচনা করে এবং জিজ্ঞাসাবাদে জানা যায়, তার নাম প্রনব চন্দ্র দেব।

তিনি হরবল্লা দেবের ছেলে আশীষ দেবের পক্ষে প্রক্সি পরীক্ষা দিতে এসেছিলেন। পরে তাকে এক মাসের বিনাশ্রম জেল দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ২০০ টাকা জরিমানা করা হয়।

এমএস

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক