হোম > সারা দেশ > সিলেট

জামিনের প্রলোভনে আড়াই লাখ টাকা চুক্তি, প্রতারক গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

মৌলভীবাজারে জামিনে মুক্তির প্রলোভন দেখিয়ে আড়াই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ফারুক আহমদ (৪৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাত ৩টায় উপজেলার মুড়াউল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

ভুক্তভোগী নজরুল ইসলামের অভিযোগ, তার ভাই রুহুল আমিন একাধিক মামলায় আসামি হয়ে কারাবন্দী ছিলেন। এ সুযোগে বড়লেখার পানিধারা এলাকার ফারুক আহমদ নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে দাবি করেন, প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তিনি জামিন করাতে পারবেন।

নজরুল ইসলামের মতে, চলতি বছরের ১৭ মার্চ কুলাউড়া পৌরসভার নূরজাহান রেস্টুরেন্টে সাক্ষীদের উপস্থিতিতে ফারুক আহমদের সঙ্গে চুক্তিনামা হয়। শর্ত ছিল, চুক্তির তিনদিনের মধ্যে জামিন না হলে আড়াই লাখ টাকা ফেরত দিতে হবে। এর ভিত্তিতে পূবালী ব্যাংকের একটি একাউন্টে টাকা জমা দেওয়া হয়।

তবে টাকা নেওয়ার পরও জামিনের কোনো ব্যবস্থা না হওয়ায় ভুক্তভোগী ফারুকের সঙ্গে যোগাযোগ করলে তিনি সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে তিনি টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান এবং হুমকি দেন বলেও এজাহারে উল্লেখ করা হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, একইভাবে ফারুক আহমদ ওই ভুক্তভোগীর পরিচিত এক ব্যক্তির কাছ থেকে বিদেশে পাঠানোর কথা বলে নগদ ৩০ হাজারসহ মোট প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা নিয়েছেন।

বাদী জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করলেও ব্যর্থ হওয়ায় বাধ্য হয়ে থানায় অভিযোগ দেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা (পিপিএম) বলেন, টাকার বিনিময়ে জামিন করিয়ে দেওয়ার নামে প্রতারণা গুরুতর অপরাধ। এ ধরনের অপরাধ আইনের দৃষ্টিতে যেমন শাস্তিযোগ্য, এছাড়া পুলিশ ও বিচারবিভাগ নিয়েও সাধারণ মানুষের বিশ্বাসকে চরমভাবে ভঙ্গ করে কেউ যদি আইন বা আদালতের প্রক্রিয়ার বাইরে গিয়ে টাকা নিয়ে জামিনের আশ্বাস দেয়, তা সরাসরি প্রতারণা এবং ফৌজদারি অপরাধের শামিল। এই ঘটনায় কুলাউড়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক