হোম > সারা দেশ > সিলেট

দোয়ারাবাজারে প্রিন্সিপালকে স্থায়ী বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন

উপজেলা প্রতিনিধি, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বরইউড়ি দারুসুন্নাৎ বহুমুখী আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সৈয়দ হোসেন কবিরকে স্থায়ীভাবে বহিস্কারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে মাদরাসা মিলনায়তনে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং এলাকাবাসীর উদ্যোগে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রাক্তন শিক্ষার্থী রফিকুল ইসলাম বলেন, অধ্যক্ষ সৈয়দ হোসেন কবিরের বিরুদ্ধে আনিত সকল অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ইতোমধ্যে তাকে সাময়িক বহিস্কার করা হয়েছে। কিন্তু এরপরও একটি কুচক্রী মহলের সহযোগিতায় বহিষ্কৃত প্রিন্সিপালকে পুনর্বহালের পাঁয়তারা করা হচ্ছে। আমরা শিক্ষার্থী ও এলাকাবাসী স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই দূর্নীতি প্রমাণিত হওয়ার পরেও পুনর্বহালের অপচেষ্টা কঠোর ভাবে প্রতিহত করা হবে। এই প্রতিষ্ঠানে তাকে কোনোভাবেই ঢুকতে দেওয়া হবে না। প্রয়োজনে সর্বস্তরের এলাকাবাসীকে সাথে নিয়ে দুর্বার গণআন্দোলনের ডাক দেওয়া হবে।

এ সময় সংবাদ সম্মলনে বক্তব্য রাখেন বড়ইউরি বহুমুখী আলিম মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য আছির উদ্দিন, শামসুল হুদা, ডা. সুরুজ আলম, প্রাক্তন শিক্ষার্থী রফিকুল ইসলাম, আজহারুল ইসলাম রতন, হাবিবুল্লাহ, ডা. তাজুল ইসলাম, সফিকুল ইসলাম, শিক্ষার্থী মানিক মিয়া, মিজানুর রহমান, নাদির হোসেন, সাইফ আহমদ, সোলায়মান আহমদ, হোসাইন আহমদ, ইউসুফ আল আজাদ, হাফিজ সাখাওয়াত হোসেন, মোবারক হোসেন, মুসলিম উদ্দিন প্রমুখ।

কোম্পানীগঞ্জে খাল খনন উদ্বোধন করলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

দোয়ারাবাজারে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

বিএনপির মনোনয়ন পেলেন শাম্মী আক্তার ও ব্যারিস্টার আদিব

শ্রমিক সংকটে ধর্মপাশায় পাকা ধান নিয়ে বিপাকে কৃষক

গ্রাহকের ছয় কোটি টাকা নিয়ে উধাও সমবায় সমিতি

নির্মাণের এক বছরেই ২৩ কোটি টাকার ভবনে ফাটল

ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ সিলিং ফ্যান চুরি

ওয়ালটন প্লাজার পণ্য কিনে কিস্তি পরিশোধ না করায় কারাদণ্ড

সিলেটে হামের টিকা পাবে ৪ লাখ ৬৫ হাজার শিশু

জ্বালানি নৈরাজ্য ও বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: গোলাম পরওয়ার