হোম > সারা দেশ > সিলেট

এসএমপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ২৪ ঘণ্টায় বাতিল

সিলেট ব্যুরো

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ৪৮ ঘণ্টার আল্টিমেটাম সমালোচনার মুখে ২৪ ঘণ্টার মধ্যেই বাতিল করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) অনুযায়ী দেশে অনলাইন নিউজ পোর্টাল পরিচালনার জন্য সরকারি নিবন্ধন বাধ্যতামূলক। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অনেক অনলাইন পোর্টাল কোনো ধরনের বৈধ নিবন্ধন ছাড়াই সংবাদ প্রকাশ করছে।

বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, এসব অনিবন্ধিত পোর্টাল থেকে ভুল, অসত্য, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার করা হচ্ছে। এমনকি কিছু ক্ষেত্রে মানহানিকর তথ্য ও সরকারবিরোধী অপপ্রচার চালানো হচ্ছে, যা জনমনে বিভ্রান্তি তৈরি করছে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এই প্রেক্ষাপটে এসএমপি ৪৮ ঘণ্টার একটি আল্টিমেটাম দেয়।

নির্দেশনায় বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে (অর্থাৎ ১ মে ২০২৬ সন্ধ্যা ৬টার মধ্যে) সব অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল দেশি ও বিদেশি ডোমেইন থেকে সরিয়ে ফেলতে হবে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

এরপর বৃহস্পতিবার সকালে আবারো বিজ্ঞপ্তি প্রকাশ করে সিলেট মহানগর পুলিশের (এসএমপি)। আব্দুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আগের গণবিজ্ঞপ্তি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়।

তবে নতুন বিজ্ঞপ্তিতে পূর্বের সিদ্ধান্ত প্রত্যাহারের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি, যা নিয়ে আলোচনা আরো জোরালো হয়েছে।

শ্রীমঙ্গলে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন আগামীকাল

কোম্পানীগঞ্জে কাভার্ড ভ্যান ভর্তি জিরা-মেহেদীসহ আটক ১

হবিগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে এনটিসি পরিচালকের মতবিনিময়

মাধবপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

সুনামগঞ্জে মেডিকেল কলেজে হাসপাতাল চালুর দাবিতে মহাসড়ক অবরোধ

নৌকা তৈরির গ্রাম মাইজবাড়ি, বছরে বেচাকেনা ২২ কোটি টাকা

সীমান্তে যাদের হত্যা করা হয়, তাদের পরিচয় বাংলাদেশি

চায়ের দোকানের গ্লাস দিয়ে আঘাত করে যুবক হত্যা

জমিয়ত নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ

আরিফ, বাবর, গউছ বেকসুর খালাস, একজনের মৃত্যুদণ্ড