হোম > সারা দেশ > সিলেট

শহীদ জিয়া দেশপ্রেমিক মানুষের অন্তরে জাগরণ সৃষ্টি করেছিল

সিলেটে আলোচনা সভায় বক্তারা

সিলেট ব্যুরো

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নারী ও শিশু অধিকার ফোরাম-সিলেটের উদ্যোগে এক দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দরগা মহল্লার একটি হোটেলের হল রুমে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়ার অসাধারণ দেশপ্রেমিক মানুষের অন্তরে জাগরণ সৃষ্টি করেছিল। তাই শত চেষ্টা করেও জিয়ার নাম মুছা যায়নি।

শহীদ জিয়া শিশু ও নারীদের জন্য বিভিন্ন কর্মসূচি নিয়েছিলেন যা বাংলাদেশের অগ্রগতির সূচনা। এ ক্ষেত্রে তার অবদান অবিস্মরণীয় হয়ে রয়েছে।

নারী ও শিশু অধিকার ফোরাম সিলেটের আহ্বায়ক প্রফেসর ডা. মো: শাহনেওয়াজ চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও ফোরমের উপদেষ্টা রেজাউল হাসান কয়েস লোদী, প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশিষ্ট পেশাজীবী নেতা বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের আহ্বায়ক ডা. শামীমুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খালেদ আহমদ।

ফোরামের সদস্য সচিব তাহছিন শারমিন তামান্নার পরিচালনায় এতে বক্তব্য রাখেন-সিলেট জেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক সামিয়া বেগম চৌধুরী, এডিশনাল পিপি অ্যাডভোকেট আল আসলাম মুমিন, আলেয়া ফেরদৌস তুলি, আব্দুল লতিফ খান, ডা. জামিল আহমদ, আব্দুল মুমিন পারভেজ, শফি আহমদ খান, রায়হান উদ্দিন রাজু, কল্লোল জ্যোতি বিশ্বাস জয় প্রমুখ।

কমলগঞ্জে সেতুর কাজ বন্ধ দুর্ভোগে ২৫ গ্রামের মানুষ

ব্রাজিলের খেলা দেখতে না পেরে বিদুৎ অফিসে হামলা

সুনামগঞ্জে কৃষকের মাঝে জিংকসমৃদ্ধ ধানের বীজ বিতরণ

মাধবপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর দাফন সম্পন্ন

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মানবসেবায় যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

জমিয়ত নেতা হাফিজ নাঈমের মুক্তির দাবিতে সিলেটে মানববন্ধন

৪ কোটি টাকার প্রকল্পে অনিয়ম, এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ

সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা