হোম > সারা দেশ > সিলেট

শ্রীমঙ্গল রামকৃষ্ণ মিশন পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রী-শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম পরিদর্শন ও কার্যকরী পরিষদের সাথে মতবিনিময় সভা করেছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাস।

সোমবার (২ মার্চ) দুপুর ১২টায় শ্রীমঙ্গলে শ্রী-শ্রীরামকৃষ্ণ সেবশ্রম পরিদর্শন শেষে শ্রী-শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম কার্যকরী পরিষদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এসময় তিনি বলেন, রামকৃষ্ণ মিশন সেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে অসাম্প্রদায়িক চেতনা, শিক্ষা ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বাংলাদেশ ও ভারতের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এ ধরনের প্রতিষ্ঠান সেতুবন্ধনের কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

শ্রীমঙ্গল শ্রী-শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম-এর কার্যকরী পরিষদের সভাপতি ডা. নিবাস চন্দ্র পালের সভাপতিত্বে এবং শ্রীমঙ্গল সারদা সমিতি এর সহ সভাপতি দীপশিখা ধর এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটে নিযুক্ত দ্বিতীয় সচিব (PIC&E) ভারতীয় সহকারী হাই-কমিশনার শ্রী রাজেশ ভাটিয়া।

এছাড়া উপস্থিত ছিলেন শ্রী-শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম এর কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু ভট্টাচার্যসহ কার্ষকরী পরিষদের নেতৃবৃন্দরা।

বিশেষ অতিথি সিলেটে নিযুক্ত দ্বিতীয় সচিব (PIC&E) ভারতীয় সহকারী হাই-কমিশনার শ্রী রাজেশ ভাটিয়া তাঁর বক্তব্যে মিশনের বিভিন্ন সেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি অনিরুদ্ধ দাস ও বিশেষ অতিথিকে শ্রী রাজেশ ভাটিয়াকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সেবাশ্রমের সভাপতি ডা. নিবাস চন্দ্র পাল। এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়।

পরিদর্শনকালে সহকারী হাই-কমিশনার মিশনের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

সংরক্ষিত নারী আসনে আলোচনায় রেজিনা নাসের

ওসমানীনগরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও যুবলীগ নেতাকর্মীদের ইফতার

সিলেটে এক রোহিঙ্গা আটক, পলাতক আরো ২

ছদ্মবেশে মাদক কারবারিদের মোটরসাইকেল আটকে দিলেন এমপি জসিম

ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রে নিহত বাংলাদেশির শোকে স্তব্ধ পরিবার

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আমিরাতে বড়লেখার এক প্রবাসীর মৃত্যু

ওসমানীনগরে বস্তায় লাউ চাষে যুবকের ভাগ্য বদল

সুনামগঞ্জে নির্ধারিত সময়ে শেষ হয়নি ফসলরক্ষা বাঁধের কাজ, শঙ্কায় কৃষক

সিলেটে অস্ত্রসহ ৭ ছিনতাইকারী আটক

১৬ টাকার লেবু ৮০ টাকায় বিক্রি, ৪৩ হাজার টাকা জরিমানা