হোম > সারা দেশ > সিলেট

পর্যটকবাহী হাউজবোটে ভয়াবহ আগুন, রক্ষা পেল ১২ জন

নিলাদ্রী লেক

উপজেলা প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)

তাহিরপুরে রাহাবান নামে পর্যটকবাহী হাউজবোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হাউজবোটটি পুড়ে সম্পূর্ণরূপে ভস্মিভূত হয়েছে। হাউজবোটে থাকা ১২ পর্যটক অল্পের জন্যে রক্ষা পেয়েছেন। শুক্রবার রাত ৯ টার দিকে পর্যটন স্পট নিলাদ্রী লেক সংলগ্ন পুটিয়া গ্রামের সামনে নদীতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

হাউজবোটের স্টাফ মো. ইব্রাহিম খলিল জানান, শুক্রবার দুপুরে তাহিরপুর সদর ঘাট থেকে ১২ জন পর্যটক নিয়ে হাউজবোটে করে প্রথমে তারা টাঙ্গুয়া হাওর ওয়াচ টাওয়ারে আসেন। তারপর সেখান থেকে বিকালে নিলাদ্রী লেকে এসে পুটিয়া গ্রামের সামনে নদীতে হাউজবোট নোঙ্গর করেন।

সে সময় পর্যটকরা যার যার কেবিনের ভিতরে ছিলেন। তখন হাউজবোটে জেনারেটর চালানো ছিল। এ অবস্থায় কেবিনের একজন তার মোবাইল ফোনের চার্জার মাল্টি প্লাগে লাগানো মাত্রই দাউ দাউ করে আগুন জ্বলে উঠে।

প্রথমে নৌকার স্টাফরা চেষ্টা করছিলেন আগুন নেভানোর জন্য, কিন্তু তারা পারছিলেন না; আগুন বাতাসের মধ্যে তীব্র হয়ে উঠে। সে সময় পর্যটকদের চিৎকারে পার্শ্ববর্তী লেদার বন্দ গ্রামের লোকজন ছোট নৌকা নিয়ে গিয়ে নৌকার মাঝি ও পর্যটকদের উদ্ধার করেন।

তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন বলেন, 'আগুন লেগে হাউজবোটটি পুড়ে গেছে। তবে পর্যটকদের হতাহতের কোনো ঘটনা ঘটেনি।'

সিলেটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ

সুনামগঞ্জে আকস্মিক বন্যার পূর্বাভাস, দুশ্চিন্তায় কৃষকেরা

গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত: বাণিজ্যমন্ত্রী

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

সিলেট মহানগরে ব্যাপক ধরপাকড়, আটক ১১৮

সুনামগঞ্জে জ্বালানির সংকট নেই: ডিসি

বিয়ানীবাজারে অর্ধকোটি টাকার ভারতীয় জিরা জব্দ

হবিগঞ্জে কলেজছাত্র হত্যার পাঁচ দিন পর তিন আসামি গ্রেপ্তার

‘আমার কলম কখনো বিক্রি করব না’, বললেন শ্রীমঙ্গলের ইউএনও

ওসমানীনগরে পানিবন্দি ৪০০ পরিবার, দ্রুত সমাধানের দাবি