হোম > সারা দেশ > সিলেট

সুনামগঞ্জের সীমান্তে ৯০ কিলোমিটার এলাকায় সতর্কতা ও টহল জোরদার

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে সীমান্তের ৯০ কিলোমিটার এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ও সতর্কতা জারি করেছে বিজিবি।

সুনামগঞ্জ বিজিবি’র দায়িত্বশীলরা জানান, সিলেটের ৪৮ বিজিবির সীমানা শুরু হয়েছে সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত এলাকা থেকে। এই উপজেলার বাঁশতলা, পেকপাড়া, বাগানবাড়ীতে থাকা বিজিবি ক্যাম্পের ঠিক উল্টোদিকে ভারতীয় কর্তৃপক্ষ রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য কারফিউ জারি করেছে, এটি কবে নাগাদ শিথিল হবে এটিও বলা যাচ্ছে না। এই অবস্থায় বাংলাদেশী নাগরিক যারা অবৈধপথে ভারতে যায় তাদেরকে শনিবার সভা ডেকে সতর্ক করা হয়েছে।

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক জাকারিয়া কাদির বললেন, এ এলাকার লোকজন নানাকারণে সীমান্ত অতিক্রম করে ভারতে পাড়ি জমান। এ সময়ে তারা সেখানে গেলে কারফিউর মধ্যে পড়বেন। ওপারে গিয়ে কারফিউয়ের মধ্যে পড়ে মহাবিপদে না পড়ে সেজন্য দোয়ারাবাজার সীমান্তে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা, সচেতনতা কার্যক্রম ও অতিরিক্ত টহলের ব্যবস্থা করা হয়েছে।

তিনি জানালেন, কারফিউ কতদিন চলবে তাও বলা যাচ্ছে না। জেলার অন্য সীমান্ত এলাকায় স্বাভাবিক অবস্থা থাকলেও সতর্ক থাকার নির্দেশ আছে।

এমএস

ধর্মপাশায় প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে ৩০০ বৃক্ষরোপণ

বাংলা নববর্ষ ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির প্রতীক: আরিফুল হক

এসএমপির হাতে আটক ডিএমপির নকল পুলিশ কর্মকর্তা

আবারও দেবে গেল বেইলি সেতু, যান চলাচল বন্ধ

শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ

হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন, নাহিজ সভাপতি মজিদ সম্পাদক

ফসল রক্ষা বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

প্রসূতি মা ও নবজাতকের চিকিৎসার লক্ষে বালাগঞ্জে নির্মাণ হচ্ছে ক্লিনিক

মালয়েশিয়া রুট দ্রুত সময়ের মধ্যে খোলার উদ্যোগ

হবিগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন