হোম > সারা দেশ > সিলেট

বহিষ্কারের সত্য উদঘাটন চান স্বেচ্ছাসেবক দল নেতা মামনুন

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি ও মৌলভীবাজার জেলা শাখা থেকে বহিষ্কারের সত্য উদঘাটন চেয়েছেন ইসহাক আহমেদ চৌধুরী মামনুন। তিনি জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। বুধবার স্থানীয় সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

মামনুন দাবি করেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। আমাকে কারণ দর্শানোর বা আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি। এটি সম্পূর্ণ গঠনতন্ত্র পরিপন্থী ও অন্যায় সিদ্ধান্ত।

সংবাদ সম্মেলনে মামনুনের অভিযোগ সংগঠনের নিয়ম ভঙ্গ করে হঠাৎ বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা কমিটির সদস্য সচিব আহমেদ আহাদ ও সাংগঠনিক টিমের প্রধান ডা. জাহিদুল কবির একক আধিপত্য বিস্তারের চেষ্টা করছিলেন। তাদের অসাংগঠনিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন।

মামুনুন ছাত্রদল থেকে রাজনীতি শুরু করে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করেছেন। পতিত শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সব আন্দোলনে রাজপথে সক্রিয় থেকেছেন। মামলার কারাভোগের শিকার হন। তিনি কোনো সময় চাঁদাবাজি, টেন্ডারবাজি বা অবৈধ উপার্জনের সঙ্গে যুক্ত ছিলেন না।

মামনুন বলেন, আমার বহিষ্কার নেতাকর্মীদের মাঝে গভীর হতাশা তৈরি করেছে। আমি এই অবিচারের বিচার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের কাছে দিলাম। আশা করি তিনি সঠিক তদন্ত করে সত্য উদঘাটন করবেন।

তিনি আরও জানান, বহিষ্কার হলেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শকে জীবনের শেষ দিন পর্যন্ত অনুসরণ করবেন।

এর আগে ইসহাক আহমেদ চৌধুরী মামনুনকে ৩১ আগস্ট স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

আড়াই ঘণ্টার পতাকা বৈঠকের পরও খোঁজ মেলেনি ডিপজলের

মাধবপুরে ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ

শাহজালাল (রহ.) মাজারের ডেগ সিলগালা, বসল প্রশাসনের দানবাক্স

বাহুবলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেঃ প্রবাসীকল্যাণ মন্ত্রী

ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে তিন জেলের মৃত্যু

শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’

মধ্যনগরে ইউনিয়ন পরিষদের দায়িত্বে ফিরলেন দুই চেয়ারম্যান

মাধবপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে তিনজন আটক

শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সোহেল, সম্পাদক হোসাইন