হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে দিনমজুর হত্যা মামলায় ৪ জনের ফাঁসির আদেশ

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পরকীয়ার জেরে দিনমজুর হত্যার ঘটনায় চারজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ -২ একেএম কামাল উদ্দিন রায় দেন।

আদালত আসামিদের প্রত্যেককে ফাঁসিতে ঝুঁলিয়ে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

এ ছাড়া মামলার অপর আসামি মারাজ মিয়ার আগেই মৃত্য হওয়ায় আদালত তাকে অব্যাহতি দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মাধবপুর উপজেলার বার চান্দুরা গ্রামে মোহাম্মদ আলীর ছেলে এমরান মিয়া, একই গ্রামের মারাজ মিয়ার ছেলে সোলেমান মিয়া, মরহুম হরমুজ আলীর ছেলে জাহেদ মিয়া ও মুরাদপুর গ্রামের মৌলা মিয়া ছেলে আবুল মিয়া।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বার চান্দুরা গ্রামের দিনমজুর ছাবু মিয়ার স্ত্রীর সাথে আসামিদের একজনের পরকীয়ার সম্পর্ক ছিল। এর জেরে ২০০৯ সালের ১৩ এপ্রিল ছাবুকে হত্যা করে লাশ জঙ্গলে ফেলে রাখা হয়। এ ঘটনায় ছাবু মিয়ার ভাই হাফিজ মিয়া হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ২১ মে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। প্রায় ১৬ বছরে ধরে বিচার কাজে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় দিলেন।

মামলার বাদি হাফিজ মিয়া বলেন, ১৬ বছর পর মামলার রায় হয়েছে। আমি এ রায়ে সন্তুষ্ট হয়েছি।

এমএস

সিলেট সীমান্তে বাংলাদেশি কৃষকের লাশ উদ্ধার

লন্ডনে বিবিসিসিআইয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সিলেটের মহিব চৌধুরী

শ্রীমঙ্গলে হিমাগার না থাকায় ক্ষতির মুখে আনারসচাষিরা

পরিত্যক্ত ফেলে রাখায় লাভ হতে পারে ভারতের

বিএনপি নেতা কয়েস লোদীকে হত্যার হুমকি

মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তির ঘটনায় প্রিন্স রায় গ্রেপ্তার

সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন

সিলেটে ৪ চার ছাত্রলীগ কর্মীসহ ৩২ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৬৩

হবিগঞ্জ: ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

বিদায় সিলেট, আপনাদের ভালোবাসায় ধন্য