হোম > সারা দেশ > সিলেট

সিলেট সীমান্তে ভারতের অভ্যন্তরে ঝুলছে বাংলাদেশির লাশ

সিলেট ব্যুরো

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্তে ভারতের অভ্যন্তরে এক বাংলাদেশি যুবকের লাশ গাছের ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।

সীমান্তের ওপার থেকে যুবকের পরিচয় শনাক্ত করেছেন এলাকাবাসী। তার নাম জাকারিয়া (২৩)। তিনি উপজেলার উত্তর রণীখাই ইউনিয়নের লামা গ্রামের বাসিন্দা আলাউদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার উৎমাছড়া সীমান্তের ওপারে ওই যুবকের লাশের খবর পান পরিবারের সদস্যরা।

জানা যায়, দুপুরে কোম্পানীগঞ্জের উৎমা সীমান্তের ১২৫৮ মেইন পিলারের ২০ নম্বর সাব-পিলারের কাছে ভারতের অভ্যন্তরে জাকারিয়ার লাশ পাওয়া গেছে এমন খবর আসে। বিষয়টি স্থানীয়রা পুলিশ ও বিজিবিকে জানায়।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের মাহমুদ আদনান জানান, সীমান্তের পিলারের ওপারে এক যুবকের লাশ পাওয়ার খবর পেয়েছি। লাশ উদ্ধারের জন্য বিজিবির উৎমাছড়া ক্যাম্পের কমান্ডারের সঙ্গে আলাপ হয়েছে।

নিহতের পরিবার থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা দ্রুতই আইনি জটিলতা কাটিয়ে লাশ নিয়ে আসবো। যেহেতু সীমান্তের ওপারে তাই লাশ উদ্ধারে কিছুটা বিলম্ব হচ্ছে।

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির সিও লে. কর্নেল মো. নাজমুল হক জানান, শূন্যরেখা থেকে ভারতের অভ্যন্তরে ৫০ গজের মধ্যে এক যুবকের লাশ পাওয়া গেছে। আমরা বিএসএফকে অবগত করেছি। বিএসএফ তাদের পুলিশকে জানিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ ফিরিয়ে আনা হবে। তবে কী কারণে জাকারিয়া সীমান্তের ওপারে গিয়েছে তা জানা যায়নি।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক