হোম > সারা দেশ > সিলেট

সিলেটে মোটরসাইকেল আরোহী খুন

সিলেট ব্যুরো

সিলেটের গোয়াইনঘাটে মোটরসাইকেল আরোহী খুন হয়েছেন। নিহত সাহেল শাহরিয়ার (২৬) উপজেলার পশ্চিম আলিরগাঁও ইউনিয়নের পুর্নানগর গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার রাধানগর বাজারের পাশে এ ঘটনা ঘটে।

সুদুর্শন এই যুবক মোটরসাইকেল করে গোয়াইনঘাট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিলেন পথিমধ্যে রাধানগর বাজারের কাছে অজ্ঞাত লোকজন তাকে হত্যা করে ফেলে যায়।

তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তার কারণ তাৎক্ষনিকভাবে জানা যায়নি। সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, কিছু ক্লু পাওয়া গেছে, এর সূত্র ধরে আমরা হত্যাকাণ্ডের কারণ উদঘাটনের চেষ্টা করছি। মাঠে ডিবির টিম ও এডিশনার এসপি কাজ করছেন। হত্যাকাণ্ডের সময় কিছু লোকজন আশপাশে ছিল তাদের শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের মোটিভ বের করা যাবে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে মোটরসাইকেল যোগে গোয়াইনঘাট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিলেন শাহরিয়ার। বাড়ি থেকে প্রায় ৭ মাইল দূরবর্তী রাধানগর বাজারের পাশে তার মোটরসাইকেল গতিরোধ করে দৃর্বুত্তরা। এসময় সাহেলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে নগদ অর্থ ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে। গুরুতর আহত সাহেল রাস্তায় পরে থাকতে দেখে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। লাশে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে টাকা ও মোটরসাইকেল ছিনতাই অথবা পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

হবিগঞ্জ-৩ আসন: ভোটের প্রচারে প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুরি

গিয়াস উদ্দিন তাহেরিকে সতর্ক করল নির্বাচন কমিশন

১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন

নবীন-প্রবীণের লড়াইয়ে জমে উঠেছে নির্বাচনি মাঠ

ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় থাকবে ৪৫১ কেন্দ্র: সুনামগঞ্জের ডিসি

কোনো দলীয় মালিক নেই—আমার মালিক জনগণ: বিএনপির বিদ্রাহী প্রার্থী

সুনামগঞ্জের দুই আসনে বিদ্রোহীদের দাপটে বিপাকে ধানের শীষের প্রার্থী

সিলেট-২ আসনে ধানের শীষের পক্ষে দু’গ্রুপের ঐক্য ঘোষণা

সিলেটে ক্লুলেস হত্যা মামলায় নারীসহ গ্রেপ্তার ২

সিলেট- ৫ আসনে বিএনপির ৯ নেতা বহিষ্কার