হোম > সারা দেশ > সিলেট

পণ্যের দামের প্রার্থক্য নিয়ে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেট ব্যুরো

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেট মূলত এক ফসলি এলাকা। শুষ্ক মৌসুমে সেচসুবিধার অভাব এবং কিছু কৃষিজমি পানিতে ডুবে থাকার কারণে কৃষকেরা বাড়তি ফসল উৎপাদন করতে পারেন না। তাই খাল পুনঃখননের মাধ্যমে এ দুই সমস্যার সমাধান হবে এবং প্রায় ১ হাজার ৫০০ বিঘা জমি নতুন করে চাষের আওতায় আসবে।

সোমবার সকালে সিলেটের ওসমানীনগর উপজেলায় চম্পাতলী খাল খননের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। ফলে খাল পুনঃখনন সম্পন্ন হলে বর্ধিত ফসল উৎপাদন, বন্যা নিয়ন্ত্রণ এবং বৃক্ষরোপণের সুফল এ অঞ্চলের মানুষ প্রথম বছর থেকেই পেতে শুরু করবে।

খুচরা ও পাইকারি বাজারে দামের পার্থক্য নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, খুচরা ও পাইকারি পর্যায়ে দামের কিছু তারতম্য স্বাভাবিক। তবে এই পার্থক্য যেন অগ্রহণযোগ্য পর্যায়ে না যায়, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। নিত্যপ্রয়োজনীয় ও কৃষিপণ্যের দামে অগ্রহণযোগ্য ব্যবধান চিহ্নিত করতে ঈদের পর ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করা হবে। ব্যবসায়ী, পেশাজীবী ও প্রশাসনের সমন্বয়ে গঠিত এ কমিটির মাধ্যমে ভোক্তা ও ব্যবসায়ীদের উপস্থিতিতে প্রকাশ্য শুনানির আয়োজন করা হবে।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য তাহসীনা রুশদীর লুনা, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী

ডেপুটি রেঞ্জার সৈয়দ আশিককে প্রত্যাহারের দাবিতে আল্টিমেটাম

মোংলায় যুবকের রহস্যজনক মৃত্যু, লাশ উদ্ধার

সুনামগঞ্জে হাওরে শিলাবৃষ্টি, ফসল নিয়ে দুশ্চিন্তায় কৃষক

মুরগি লুটের অভিযোগ, বহিষ্কার ছাত্রদল নেতা

সিলেট বিভাগে ৩ জেলা পরিষদে প্রশাসক হলেন যারা

সিলেটে অভিবাসন ইস্যুতে সি-ক্যাবের মতবিনিময় সভা

ঢাকা-সিলেট মহাসড়কে ছয় লেনের কাজ দ্রুত শেষ করা দাবি জি কে গউছের

হ্যান্ডকাফসহ পলাতক আসামি ১৯ ঘণ্টা পর গ্রেপ্তার

বিয়ের ১১ দিনের মাথায় ভাইয়ের সঙ্গে দেখা করতে গিয়ে নববধূ নিখোঁজ