হোম > সারা দেশ > সিলেট

হরিণের দেখা মিললো সাতছড়ি জাতীয় উদ্যানে

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে হরিণের দেখা মিলেছে। এ ঘটনা বনের জীববৈচিত্র্যের জন্য ইতিবাচক সংকেত। এভাবে বন্যপ্রাণীর উপস্থিতি বাড়তে থাকলে সাতছড়ি জাতীয় উদ্যান আরও সমৃদ্ধ হবে বলে মনে করছেন প্রকৃতিপ্রেমীরা।

সোমবার সকালে সাতছড়ি জাতীয় উদ্যানের কুনিমোড়া স্থানে চুনারুঘাট-মাধবপুর পুরাতন মহাসড়কে পাশে হরিণ দেখে মোবাইলে ছবি ধারণ করেন পুুবালী ব্যাংক, রাজার বাজার শাখার সিনিয়র অফিসার বিশ্বজিত রায় সুমন।

স্থানীয়রা জানান, এর আগে এই উদ্যানে সড়কের পাশে প্রায়শই বানরের আনাগোনা দেখা যায়, সম্প্রতি ভাল্লুক উপস্থিতি চাঞ্চল্য সৃষ্টি করেছে, এবার হরিণ দেখা যাওয়ায় পর্যটক ও স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। বনের গাছপালা ও প্রাণি সুরক্ষায় সকলকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন পর্যটকরা। তাদের মতে, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বনাঞ্চল সংরক্ষণ করা এখন সময়ের দাবি।

উদ্যান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, ২৪৩ হেক্টর আয়তনের সাতছড়ি জাতীয় উদ্যানের পাশ ঘেঁষে আছে ৯টি চা-বাগান। উদ্যানের ভেতরে টিপরা পাড়ায় পাহাড়ি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ২৪টি পরিবার বসবাস করে। ১৯৭ প্রজাতির জীবজন্তু ও ১৫০ থেকে ২০০ প্রজাতির পাখি আছে উদ্যানে। বাংলাদেশের সংরক্ষিত এ বনাঞ্চল পাখিদের অভয়াশ্রম। বনের ভেতরে লজ্জাবতী বানর, উল্লুক, চশমা পরা হনুমান, কুলু বানর, মেছোবাঘ, মায়া হরিণও আছে।উদ্যান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, চুনারুঘাটের রঘুনন্দন পাহাড়ে সাতছড়ি জাতীয় উদ্যানের অবস্থান। ২৪৩ হেক্টর আয়তনের এ উদ্যানের পাশ ঘেঁষে আছে ৯টি চা-বাগান। উদ্যানের ভেতরে টিপরা পাড়ায় পাহাড়ি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ২৪টি পরিবার বসবাস করে। ১৯৭ প্রজাতির জীবজন্তু ও ১৫০ থেকে ২০০ প্রজাতির পাখি আছে উদ্যানে। বাংলাদেশের সংরক্ষিত এ বনাঞ্চল পাখিদের অভয়াশ্রম। বনের ভেতরে লজ্জাবতী বানর, উল্লুক, চশমা পরা হনুমান, কুলু বানর, মেছোবাঘ, মায়া হরিণও আছে।

পরিবেশ নিয়ে কাজ করেন স্থানীয় গণমাধ্যমকর্মী আব্দুর রাজ্জাক রাজু বলেন, বনের ভেতরে বসবাস করা মানুষ বিশেষ করে ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে বন্য প্রাণি রক্ষণাবেক্ষণের বিষয়ে আরও আন্তরিক হতে হবে। প্রাণীগুলো কেউ যাতে শিকার বা নিধন না করে, সে ব্যাপারে সতর্ক করতে হবে।

টাঙ্গুয়ার হাওরে হাউস-বোটের ইঞ্জিনে পড়ে শিশুর মৃত্যু

বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

সিলেট সীমান্তে দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠালো বিজিবি

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

কালাছড়া বনবিটে বৃক্ষ নিধন, হুমকিতে পরিবেশ

মাধবপুরে বরযাত্রীবাহী মাইক্রোবাসের চাপায় শিশু নিহত

পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে তারেক রহমানই পাবেন

সেই ইউএনও এবার চটলেন আমার দেশ-এর ওপর

সুনামগঞ্জে জমিয়ত মহাসচিবের সঙ্গে নেতাকর্মীদের মতবিনিময়

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত