হোম > সারা দেশ > সিলেট

সুনামগঞ্জে বিআরটিএর সাথে নিরাপদ সড়ক চাই’র মতবিনিময়

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ এই শ্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে বিআরটিএর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিআরটিএর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সড়ক দুর্ঘটনা রোধ, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ, ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা, সড়কে নিরাপত্তা, এবং চালক ও পথচারীদের মধ্যে সচেতনতা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়। স্কুল/কলেজ ভিত্তিক সচেতনতামূলক সভা, ক্যাম্পেইন, চালক, পথচারী, যাত্রীদের সচেতনতা এবং সড়ক পরিবহন আইন-২০১৮ মেনে চলা, ইজিবাইক চালকদের ট্রাফিক প্রশিক্ষণ প্রদান এবং ড্রাইভিং লাইসেন্সের আওতায় আনতে নিসচা ও বিআরটিএ একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ এর সুনামগঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোটরযান পরিদর্শক শফিকুল ইসলাম রাসেল, নিরাপদ সড়ক চাই সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মো. ওবায়দুল হক, আফতাব, সাধারণ সম্পাদক আবু হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ মনি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুর, প্রচার সম্পাদক ফয়জুর রহমান সজীব, সদস্য ওবায়দুল মুন্সী, মাইনুদ্দিন, আব্দুল বাছির, শফিউল আলম, মোস্তাফিজুর রহমান, আবু হুরায়রা ফাহিম, দবির মিয়া, সুফি আলম প্রমুখ।

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব

পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান

সিলেটে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম