হোম > সারা দেশ > সিলেট

শ্রীমঙ্গলে বিপন্ন সবুজ ফণিমনসা সাপ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কলার ছড়ির ভেতর থেকে বিপন্ন সবুজ ফণিমনসা সাপ উদ্ধার করা হয়েছে। সাপটি নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সাপটি দেখার জন্য উৎসুক মানুষ ভিড় জমায়।

রোববার বিকেল ৪টার দিকে শ্রীমঙ্গল নতুন বাজারে করিম মিয়ার কলার আড়তে এ ঘটনা ঘটে। আড়তের কর্মচারীরা কলার ছড়ির ভেতরে হঠাৎ একটি সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন।

পরে আড়তের মালিক করিম মিয়া বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানালে সংগঠনটির পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা জানান, এটি সবুজ ফণিমনসা সাপ ।

উদ্ধারকারীরা জানান, সবুজ ফণিমনসা সাপ মৃদু বিষধর প্রজাতির হলেও সাধারণত শান্ত স্বভাবের হয়ে থাকে। এ সাপ মানুষকে এড়িয়ে চলার চেষ্টা করে। তবে বিরক্ত বা আঘাত করলে ছোবল দিতে পারে।

প্রায় ১০ মিনিটের চেষ্টায় অত্যন্ত সতর্কতার সঙ্গে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকারীরা জানান, সবুজ ফণিমনসা বর্তমানে বিলুপ্তপ্রায় প্রজাতির একটি সাপ।

উদ্ধারের পর সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

এমই

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক