হোম > সারা দেশ > সিলেট

মৌলভীবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

মৌলভীবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহ ফয়জুর রহমান রুবেল (৩৮) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে শহরের শমশেরনগর রোডে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন রুবেলকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রুবেল তার দোকানের আশপাশে অবস্থান করছিলেন। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত এসে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করলে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন রুবেল। স্থানীয় সিএনজি চালকরা উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত রুবেলের গ্রামের বাড়ি কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে মৌলভীবাজার শহরে সদাইপাতির খুচরা ও পাইকারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। স্থানীয় ব্যবসায়ী মহলে তার সততা ও বিনয়ী ব্যবহারের জন্য সুপরিচিত ছিলেন।

মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ব্যক্তিগত শত্রুতা, চাঁদাবাজি অথবা ব্যাবসায়িক দ্বন্দ্বের কারণও থাকতে পারে।

দখলে-দূষণে থামেস্বর নদী এখন ফসলের মাঠ

দোয়ারাবাজারে কালভার্টের মুখ বন্ধ করে যুবদল নেতার ঘর নির্মাণের অভিযোগ: এলাকাবাসীর মানববন্ধন

ওসমানীনগরে র‍্যাবের অভিযানে ‘সৌরভ’ হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে নির্যাতন, আ.লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন

সিলেটে ফুলকুঁড়ি আসরের চৌকস কর্মশালা ও ইফতার অনুষ্ঠিত

পাম্পগুলোতে সংকট নেই তেলের, হুলুস্থুল ক্রেতাদের

সিলেটে ফিল্মি স্টাইলে ছিনতাই, ফেসবুকে ভাইরাল

মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: অলিউল্লাহ নোমান

পাথরের ট্রাকে লুকিয়ে আনা হচ্ছিল ভারতীয় কসমেটিকস

নদী খনন প্রকল্পে চাঁদাবাজি, আটক ছাত্রদল নেতা বহিষ্কার