হোম > সারা দেশ > সিলেট

কোম্পানীগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল আশিকের

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ (সিলেট)

ছবি: আমার দেশ

সিলেটের কোম্পানীগঞ্জে দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে আশিক মিয়া (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার কোম্পানীগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। আশিক মিয়া ওই গ্রামের বাসিন্দা।

নিহতের ছেলে সায়েম আহমদ জানান, তাঁর চাচাতো ভাই সবুজ আহমদের মেয়ে মাইশা বেগম নদীতে গোসল করতে গেলে দুদু মিয়া তাকে বাধা দেন। একপর্যায়ে তিনি মাইশার গায়ে হাত তোলেন। এ ঘটনার পর মাইশার বাবা সবুজ মিয়া ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও মারামারি শুরু হয়।

এ সময় দুই পক্ষের মারামারি থামাতে গিয়ে মাঝখানে পড়ে যান আশিক মিয়া। দুই পক্ষের লোকজনের এলোপাতাড়ি কিল-ঘুষিতে তিনি আহত হন। পরে অসুস্থ অবস্থায় তাঁকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার জানান, মারামারি থামাতে গিয়ে একজনের মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিহত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এমএইচ

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব

পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান

সিলেটে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম