হোম > সারা দেশ > সিলেট

শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

মৌলভীবাজার সদর হাসপাতাল। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাসের চালককে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত আব্দুল হান্নান অটোরিকশার চালক। অপর নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। আহতরা হলেন রাহুল (১৮) ও ছাব্বির মিয়া (৩৭)। অপর আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, সিএনজিচালিত অটোরিকশাটি শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসটির অটোরিকশার সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গুরুতর আহত দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক মুহিবুর রহমান জানান, মাইক্রোবাসের চালক নাঈমকে (২৫) আটক করেছে পুলিশ। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সুনামগঞ্জে বাসের ধাক্কায় লেগুনাচালকসহ নিহত ২, আহত ৫

শ্রীমঙ্গলে বিপন্ন সবুজ ফণিমনসা সাপ উদ্ধার

বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের মূলধারায় সম্পৃক্ত করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

শ্রীমঙ্গলে শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১৬

শায়েস্তাগঞ্জে ১২০ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি

শ্রীমঙ্গলে ভূমি সেবা উদ্বোধন

নবীগঞ্জে দুই শিক্ষিকার স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১

মৌলভীবাজারে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির

কোটি টাকার ভারতীয় জিরাসহ ২ চোরাকারবারি আটক