হোম > সারা দেশ > সিলেট

মৌলভীবাজার- ৪ আসনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

মৌলভীবাজার- ৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) সংসদীয় আসনে দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। বাতিল হওয়া প্রার্থীরা হলেন— স্বতন্ত্র প্রার্থী মূইদ আশিক চিশতী এবং বিএনপির মনোনয়নপ্রত্যাশী জালাল উদ্দীন আহমেদ জিপু।

জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী মূইদ আশিক চিশতীর ক্ষেত্রে প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল পাওয়া যায়। অন্যদিকে বিএনপির প্রার্থী জালাল উদ্দীন আহমেদ জিপুর মনোনয়নপত্রে দলীয় অনুমোদনপত্র (চিঠি) না থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়।

এদিকে যাচাই-বাছাই শেষে সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন— বিএনপির প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মো. মহসিন মিয়া মধু, জামায়াত প্রার্থী আব্দুর রব, এনসিপির প্রার্থী প্রীতম দাশ, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী নুরে আলম হামিদী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের প্রার্থী আবুল হাসান, জাতীয় পার্টির (জিএম কাদের) মনোনীত হোসেন।

কমলগঞ্জে সেতুর কাজ বন্ধ দুর্ভোগে ২৫ গ্রামের মানুষ

ব্রাজিলের খেলা দেখতে না পেরে বিদুৎ অফিসে হামলা

সুনামগঞ্জে কৃষকের মাঝে জিংকসমৃদ্ধ ধানের বীজ বিতরণ

মাধবপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর দাফন সম্পন্ন

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মানবসেবায় যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

জমিয়ত নেতা হাফিজ নাঈমের মুক্তির দাবিতে সিলেটে মানববন্ধন

৪ কোটি টাকার প্রকল্পে অনিয়ম, এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ

সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা