হোম > সারা দেশ > সিলেট

সিলেটে গণভোটের প্রচারণায় ‘ভোটের রিকশা’ উদ্বোধন

সিলেট ব্যুরো

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশের ন্যায় সিলেটেও ‘ভোটের রিকশা’ প্রচার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সিলেট জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল।

জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রকিবুল হাসানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির আবদুল জলিল বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ গণভোটের প্রচার কার্যক্রমের অংশ হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় ‘ভোটের রিকশা’ নামের এ আইকনিক প্রচার কার্যক্রম চালু করা হয়েছে। আজ থেকে এ কার্যক্রম সারা দেশের আটটি বিভাগ, ৬৪টি জেলা, ৪৯৫টি উপজেলা ও ৪ হাজার ৫৭৯টি ইউনিয়নে ছড়িয়ে পড়বে।

তিনি বলেন, ‘ভোটের রিকশা’ কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো গণভোট সম্পর্কে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করা। ‘হ্যাঁ’তে ভোট দিলে জনগণ কী সুবিধা পাবে এবং ‘না’তে ভোট দিলে কী থেকে বঞ্চিত হবে- এসব বিষয় প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে সঠিকভাবে জানাতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এ প্রচারণার মূল লক্ষ্য হচ্ছে জনগণকে সচেতন করা, কারণ এবারে একসঙ্গে দুটি ভোট অনুষ্ঠিত হচ্ছে- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। গণভোটের উদ্দেশ্য হলো জনগণের মতামতের ভিত্তিতে জুলাই সনদের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা।

জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে সিলেট জেলার ১৩টি উপজেলার ১০৬টি ইউনিয়নে ভোটের রিকশা প্রচার কার্যক্রম আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিয়মিতভাবে চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪