হোম > সারা দেশ > সিলেট

ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ সিলিং ফ্যান চুরি

উপজেলা প্রতিনিধি, ছাতক (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নোয়াগাঁও আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে।

গতকাল শনিবার রাতে বিদ্যালয়ের গেইট ও কক্ষের দরজার তালা ভেঙে দুর্ধর্ষ এ চুরির ঘটনা ঘটে। এসময় বিদ্যালয়ের তিন শ্রেণিকক্ষ থেকে মোট ১১টি সিলিং ফ্যান চুরি করে নিয়ে যাওয়া হয়।

চুরির ঘটনায় থানায় মৌখিক অভিযোগ জানানো হলে রোববার বিকেলে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পিংকি ব্যানার্জি জানান, শনিবার রাতের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে। এর আগেও কয়েকবার বিদ্যালয়ে একই ধরনের চুরির ঘটনা ঘটেছে।

তিনি বলেন, দ্রুত নৈশপ্রহরী নিয়োগ না করলে এ ধরনের চুরি প্রতিরোধ করা কঠিন হবে।

টাঙ্গুয়ার হাওরে হাউস-বোটের ইঞ্জিনে পড়ে শিশুর মৃত্যু

বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

সিলেট সীমান্তে দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠালো বিজিবি

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

কালাছড়া বনবিটে বৃক্ষ নিধন, হুমকিতে পরিবেশ

মাধবপুরে বরযাত্রীবাহী মাইক্রোবাসের চাপায় শিশু নিহত

পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে তারেক রহমানই পাবেন

সেই ইউএনও এবার চটলেন আমার দেশ-এর ওপর

সুনামগঞ্জে জমিয়ত মহাসচিবের সঙ্গে নেতাকর্মীদের মতবিনিময়

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত