হোম > সারা দেশ > সিলেট

মাংসের দাম নিয়ে সংঘর্ষে সেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কার

সিলেট ব্যুরো

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকায় সিলেট মহানগর সেচ্ছাসেবক দলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

জানা যায়, মদিনা মার্কেট এলাকায় গরুর মাংসের দাম নিয়ে কথা কাটাকাটির জেরে নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর একটি পেট্টলপাম্পে হামলা ও ভাংচুরের ঘটনায় সিলেট মহানগর স্বেচছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজিব ও সদস্য গোলাম রব্বানিকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবেনা। একই সাথে দলের কোন নেতাকর্মীকে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ দেয়া প্রদান করা হয়।

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এক সিদ্ধান্তে তাকে বহিষ্কার করেছেন।

শুক্রবার স্বেচ্ছাসেবক দলের সহ দপ্তর সম্পাদক মো. ওসমান গনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে গরুর মাংসের দাম নিয়ে কথাকাটাকাটির জেরে বিএনপির দুই অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় পাশের নর্থইস্ট পেট্টলপাম্পে একদল হামলা চালায় ও ভাঙচুর করে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, বৃহস্পতিবার বিকেলে মদিনা মার্কেট এলাকায় গরুর মাংসের দাম নিয়ে কথাকাটাকাটির জেরে দুপক্ষের হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে দুপক্ষই চলে যান। রাতের দিকে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলে আবারো দুপক্ষ সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান বলেন, সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কেন্দ্র থেকে তথ্য যাচাই-বাছাই করে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ায় আজিজ খান সজিব ও গোলাম রব্বানীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সিলেটে ঈদের প্রধান জামাত ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে

জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে এবি পার্টি

ঈদে পর্যটকদের আকর্ষণ কোম্পানীগঞ্জের সাদাপাথর

রিকশায় চড়ে ঈদ বাজারে মন্ত্রী, খোঁজ নিলেন ক্রেতা-বিক্রেতাদের

নিখোঁজের কয়েক ঘণ্টা পর ধানক্ষেত থেকে উদ্ধার শিশুর লাশ

অবসরকালীন ভাতা পাবেন সাংবাদিকরা: বাছির জামাল

চলন্ত অটোরিকশার ওপর গাছ পড়ে এক নারীর মৃত্যু, আহত ২

সুনামগঞ্জে লঞ্চঘাট-পূর্ব ইব্রাহীমপুর খেয়াঘাটের যাত্রী ছাউনি উদ্বোধন

ইউএনওর আপত্তিকর ভিডিও ফাঁসের নেপথ্যে অফিসের নিরাপত্তা প্রহরী

নবীগঞ্জে পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যা, পুত্রবধূ গ্রেপ্তার