হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাকচাপায় নিহত ২

উপজেলা প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)

নিহত দুই ‍যুবক

ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জের মজলিশপুরে বিবিয়ানা পাওয়ারপ্লান্টের কাছে ড্রাম ট্রাকের চাপায় দুই যুবক নিহত হয়েছে। বুধবার রাত ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পিঠুয়া গ্রামের মজু মিয়ার ছেলে মঈনুল ইসলাম ইমন (২১) ও নিয়ামতপুর গ্রামের ছমির মিয়ার ছেলে ইজাজুল ইসলাম (২০।

স্থানীয় সূত্রে জানা যায়, বিবিয়ানা পাওয়ারপ্লান্টের একটি ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুতগতিতে প্লান্টের ভিতর ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালকের মৃত্যু হয়। গুরুতর আহত অপর মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সেও মারা যায়।

এ সময় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ১ ঘণ্টা অবরোধ করে রাখেন।

পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলেই একজন মারা যান। অপরজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

ভিজিএফের চাল চুরির প্রতিবাদ করায় যুবককে মারধর, তদন্ত শুরু

সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে নতুন স্পেশাল ট্রেন চালু শুক্রবার

অবশেষে সিলেট বিভাগের পেট্রোল পাম্পে ধর্মঘট প্রত্যাহার, সরবরাহ স্বাভাবিক

ভূমধ্যসাগরে ছাতকের আরেক তরুণের মৃত্যু, শয্যাশায়ী মা হাসপাতালে ভাই

ঠিকাদারের কাছে জিম্মি বিদ্যালয়ের খেলার মাঠ, লিজ দিলেন প্রধান শিক্ষক

বাহুবলে পেট্রোল পাম্প মালিক সমিতির ধর্মঘটে দুর্ভোগ চরমে

১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

বাগানে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, চা শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতি

সিলেটের সঙ্গে ১৬ ঘণ্টা ধরে রেলযোগাযোগ বন্ধ

লাইনে দাঁড়িয়ে তেল, গ্যাস না পেয়ে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ