হোম > সারা দেশ > সিলেট

নিখোঁজের কয়েক ঘণ্টা পর ধানক্ষেত থেকে উদ্ধার শিশুর লাশ

উপজেলা প্রতিনিধি, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের দোয়ারাবাজারে নিখোঁজের কয়েক ঘণ্টা পর আব্দুল্লাহ আল মামুন (৭) নামে এক শিশুর লাশ ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৪নং মান্নারগাঁও ইউনিয়নের গোপালপুর (শ্রীনাথপুর) গ্রামের একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শিশুটি ওই গ্রামের হাফেজ মাওলানা মোস্তাক আহমদের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির সামনে সহপাঠীদের সঙ্গে খেলতে বেরিয়ে আর ফিরে আসেনি মামুন। পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে বিকেল ৪টার দিকে নুরুল আমিনের ধানক্ষেতে একটি শিশুর নিথর দেহ পড়ে থাকার খবর পান। পরে স্বজনরা গিয়ে সেটি মামুনের লাশ বলে শনাক্ত করেন।

খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) শেখ মো. মুরসালিন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শামছ উদ্দিন খানসহ পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ জানিয়েছে, সুরতহাল প্রতিবেদনের সময় শিশুটির মাথার পেছনে, ঘাড়ে ও পিঠে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দোয়ারাবাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, মামলার প্রস্তুতি চলছে এবং পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত জোরদার করেছে।

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

পর্যটনশিল্পের অনন্য আয়োজন হারমোনি ফেস্টিভ্যাল : পর্যটনমন্ত্রী

‎বাহুবলে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জব্দ ২ মেশিন ধ্বংস

কুলাউড়ায় ইউপি সদস্য গ্রেপ্তার

কাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুলাউড়ার প্রবাসীর মৃত্যু

হযরত শাহপরান (রহ.) মাজারেও দানবাক্স বসালো জেলা প্রশাসন

ওসমানীনগরে মধ্যবয়সী এক ব্যক্তির মৃত্যু নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা

মাধবপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আড়াই ঘণ্টার পতাকা বৈঠকের পরও খোঁজ মেলেনি ডিপজলের

মাধবপুরে ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ