হোম > সারা দেশ > সিলেট

সবার চেষ্টায় দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে পেরেছি

সাংবাদিকদের সাথে আলাপকালে বাণিজ্যমন্ত্রী

আমার দেশ অনলাইন

গত এক মাসে (রমজান) দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, ‘সবার চেষ্টায় আমরা দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে পেরেছি।’

শনিবার সকালে সিলেটের ঐতিহাসিক শাহি ঈদগাহ ময়দানে ঈদের জামাত আদায় করে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

এই সরকার মানুষের ম্যান্ডেটপ্রাপ্ত একটি সরকার জানিয়ে বাণিজ্য মন্ত্রী বলেন, ‘বৈশ্বিক যে চাপই আসুক, তারেক রহমানের নেতৃত্বে আমাদের প্রধান লক্ষ্য থাকবে এই দেশের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে যেন দ্রব্যমূল্য থাকে, জীবনযাপন যেন সহনীয় থাকে, এটি হবে প্রধানতম লক্ষ্য।

এ জন্য সরকারি যত যন্ত্র ব্যবহার করা লাগে, সেটা করতে কার্পণ্য করা হবে না।'

একই ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন প্রবাসীকল্যাণ বৈদেশিক ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যের যুদ্ধে আজকে আমাদের অনেক প্রবাসী ভাই-বোনরা নান সমস্যায় রয়েছেন। কেউ মৃত্যুবরণ করেছেন, কেউ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন, কেউ গৃহবন্দি অবস্থায় রয়েছেন।

তাদের জন্য আমরা দোয়া করি।'

ঈদের আনন্দ উদযাপন করতে এসে নৌকা ডুবে শিশুসহ ৩ জনের মৃত্যু

ছবি তোলাকে কেন্দ্র করে ঈদের জামাত শেষে দুপক্ষের সংঘর্ষে আহত ৪০

হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে হুইপ গউছের ঈদুল ফিতরের নামাজ আদায়

সিলেটে ঈদের প্রধান জামাত ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে

মাংসের দাম নিয়ে সংঘর্ষে সেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কার

জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে এবি পার্টি

ঈদে পর্যটকদের আকর্ষণ কোম্পানীগঞ্জের সাদাপাথর

রিকশায় চড়ে ঈদ বাজারে মন্ত্রী, খোঁজ নিলেন ক্রেতা-বিক্রেতাদের

নিখোঁজের কয়েক ঘণ্টা পর ধানক্ষেত থেকে উদ্ধার শিশুর লাশ

অবসরকালীন ভাতা পাবেন সাংবাদিকরা: বাছির জামাল