হোম > সারা দেশ > সিলেট

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে খুন, চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেপ্তার

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে নিহত তারেক আহদের ঘাতকদের আটক করেছে রাজনগর থানার পুলিশ। তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে চট্টগ্রামের খুলশি থানার মতিঝর্ণা কলোনী থেকে সোমবার রাতে ডিবি পুলিশের সহায়তায় তাদের গ্রেফতার করে পুলিশ। হত্যার ঘটনায় ব্যবহৃত ছোরা উদ্ধারের জন্য পুলিশ তাদেরকে নিয়ে অভিযান চালিয়ে যাচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রাজনগর সদর ইউনিয়নের ঘরগাঁও গ্রামের বালিদীঘির পাড়ের দক্ষিণ পাশে কয়েকজন যুবক ক্রিকেট খেলছিলেন। এ সময় তারেক আহমদের সঙ্গে তার প্রতিবেশী আতিক আহমদের (২২) কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আতিক ধারালো অস্ত্র দিয়ে তারেকের হাত, উরু ও পায়ে উপর্যুপরি আঘাত করে।

এসময় মুমিন মিয়ার ছেলে রিয়াদ মিয়া (২১) তাকে ধরে রাখে। এতে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মামলার পরপরই পুলিশ ঘাতকদের গ্রেপ্তারে অভিযানে নামে।

এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে ২৬ ফেব্রুয়ারি রাজনগর থানায় একটি হত্যা মামলা (মামলা নং-০৯) রুজু করা হয়। মামলার এজাহারভুক্ত আসামি মেহেদী হাসান আতিক (২২), সবুজ মিয়া (২৬) ও রিয়াদ মিয়া (২১)-কে আবুল খয়ের, মৌলভীবাজার সদর সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপারের দিক নির্দেশনায় ও পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকারের তত্ত্বাবধানে ডিবি পুলিশের যৌথ অভিযানে চট্টগ্রাম জেলার খুলশি থানাধীন মতিঝর্ণা কলোনী থেকে সোমবার রাত আনুমানিক সাড়ে ১০ টার তাদেরকে গ্রেফতার করা হয়। পরে তাদেরকে রাজনগর থানায় নিয়ে আসা হয়।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোবারক হোসেন ভুঁইয়া বলেন, আসামীদের আটক করে মঙ্গলবার বিকালে রাজনগর থানায় নিয়ে আসা হয়েছে। হত্যা কাজে ব্যবহৃত ছুরি উদ্ধারের অভিযান অব্যাহত আছে।

কমলগঞ্জে ফাগুয়া উৎসবে ভারতীয় সহকারী হাইকমিশনার

সংসদে প্রতীক বিষয়ে সিদ্ধান্তের পর স্থানীয় সরকার নির্বাচন

দুই যুগ পর সিলেট অডিটোরিয়াম ফিরছে সাইফুর রহমানের নামে

নতুন নীতিমালা বাতিলের দাবিতে সুনামগঞ্জে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন

প্রশাসনিক সভায় রেজা কিবরিয়ার স্ত্রী, ইউএনও-এসিল্যান্ড বদলি

সিলেটে বাংলাদেশ খেলাফত মজলিসের ইফতার মাহফিল

ক্ষমতায় গিয়েই সরকার নগ্ন দলীয়করণ শুরু করেছে: মুহাম্মদ ফখরুল

শ্রীমঙ্গল রামকৃষ্ণ মিশন পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার

ওসমানীনগরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও যুবলীগ নেতাকর্মীদের ইফতার

সিলেটে এক রোহিঙ্গা আটক, পলাতক আরো ২