হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে হুইপ গউছের ঈদুল ফিতরের নামাজ আদায়

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জ জেলা শহরের শায়েস্তানগরে অবস্থিত কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের জামাত আদায় করেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ।

শনিবার এই শাহী ঈদগাহ ময়দানে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টা ৩০ মিনিটে এবং দ্বিতীয় জামাত সকাল ৮টা ৩০ মিনিটে।

প্রথম জামাতে সরকারদলীয় হুইপ ছাড়াও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

এছাড়া সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় হবিগঞ্জের সওদাগর জামে মসজিদ, টাউন জামে মসজিদ, রাজনগর মসজিদ, পিটিআই জামে মসজিদ ও উমেদনগর টাইটেল মাদ্রাসা মাঠে, সকাল ৯টায় চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।

সবগুলো স্থানে ঈদের নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহ, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

চিকিৎসা সেবায় মেডিসিন ছাড়াই স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব: প্রবাসীকল্যাণমন্ত্রী

জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় অস্ত্র জব্দ

সিলেট সীমান্তে ৮৫ লাখ টাকার চোরাই পণ্য আটক

স্বাস্থ্য খাতে ৬ শতাংশ বরাদ্দের সুফল নিশ্চিত করতে হবে

বাহুবলে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আজমিরীগঞ্জে দর্শনার্থীর মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

হবিগঞ্জের সাটিয়াজুরী আধুনিক রেলস্টেশন অলস পড়ে আছে

২৩ বছরের সেবার স্বীকৃতি, রাজকীয় বিদায় পেলেন মুয়াজ্জিন গোলাম কবির

পাথরবোঝাই ট্রাক জব্দ করায় উত্তেজনা, মহাসড়ক অবরোধ

সিলেটকে দেশের প্রধান শাকসবজি রপ্তানির কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে