হোম > সারা দেশ > সিলেট

সিলেটে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

পুলিশের গাড়ি আটকে

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

আটক তিনজন। ছবি: আমার দেশ

সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে হাতকড়া পরিহিত অবস্থায় থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ছিনিয়ে নেওয়া উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদকে এখনও ধরতে পারেনি।

মঙ্গলবার রাতভর উপজেলার হরিপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে এ তিনজকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজন হলেন- উপজেলার ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হরিপুর ধলাইপাড়া গ্রামের কবির আহমদের ছেলে শাদ উদ্দিন (৪৮), ফতেহপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও উত্তর বাগেরখাল গ্রামের আব্দুর রহমান ওরফে ময়না মিয়ার ছেলে আজিজুর রহমান (৪৫), উপজেলা ছাত্রলীগের সদস্য ও ফতেহপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক, শিকারখাঁ গ্রামের আব্দুল মোছাব্বিরের ছেলে ফাহিম আহমদ (২৫)।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা তিনজনকে গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামি ছিনতাই ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। ছিনিয়ে নেয়া নেতা জাকারিয়া মাহমুদকে এখনও ধরা যায়নি। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে একাধিক মামলার আসামি জাকারিয়াকে হরিপুর বাজারের স্টেশন এলাকা থেকে সোমবার সন্ধ্যা ৭টার দিকে আটক করে পুলিশ। পরে তাকে থানায় নিয়ে যাওয়ার পথে বাজার থেকে এক কিলোমিটার দূরে সিলেট-তামাবিল সড়কের করিচের পুল এলাকায় ডিআই ট্রাক দিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করে একদল লোক। এ সময় তারা জাকারিয়াকে ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। জাকারিয়ার বাড়ি করিচের পুলের পাশেই হেমু হাউদপাড়া গ্রামে।

এমএইচ

৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম

শ্রীমঙ্গলে বারবার অভিযানেও থামছে না অবৈধ বালু উত্তোলন

সীমান্ত এলাকায় ঢুকে সভা করে গেলেন পলাতক আ.লীগ নেতা রঞ্জিত সরকার

সিলেটে পুলিশের গাড়ি আটকে আ.লীগ নেতাকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল, সেক্রেটারি শাহজাহান

হবিগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় জিরা জব্দ, আটক ৩

শ্রীমঙ্গলে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন

হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন

নবীগঞ্জে অলিউরের নেতৃত্বে বিএনপির শোডাউন

জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২