হোম > সারা দেশ > সিলেট

মাধবপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

উপজেলা প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিপাড়া চা-বাগানসংলগ্ন সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকিয়েছে বিজিবি। এ সময় বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণকেও সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার তেলিপাড়া চাবাগান সংলগ্ন ১৮ নম্বর সীমান্ত এলাকার ৮২ নম্বর সীমান্ত পিলারের কাছে ৯ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ সদস্যরা। টের পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সীমান্ত এলাকায় অবস্থান নেন এবং স্থানীয়দের সতর্ক করেন। পরে বিজিবি ও স্থানীয়দের সম্মিলিত তৎপরতায় অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়।

হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবির) অধিনায়ক তানজিলুর রহমান জানান, শুক্রবার গভীর রাতে ওই এলাকা দিয়ে সীমান্তের লাইট বন্ধ করে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা করে বিএসএফ সদস্যরা। ঘটনার পর সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরো জোরদার করা হয়েছে।

জেডএম

হবিগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে এনটিসি পরিচালকের মতবিনিময়

সুনামগঞ্জে মেডিকেল কলেজে হাসপাতাল চালুর দাবিতে মহাসড়ক অবরোধ

নৌকা তৈরির গ্রাম মাইজবাড়ি, বছরে বেচাকেনা ২২ কোটি টাকা

সীমান্তে যাদের হত্যা করা হয়, তাদের পরিচয় বাংলাদেশি

চায়ের দোকানের গ্লাস দিয়ে আঘাত করে যুবক হত্যা

জমিয়ত নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ

আরিফ, বাবর, গউছ বেকসুর খালাস, একজনের মৃত্যুদণ্ড

ডিসি সরোয়ার মানুষের চোখ খুলে দিয়ে গেছেন: প্রবাসী কল্যাণ মন্ত্রী

কুলাউড়া আসছেন এনসিপির সমন্বয়ক সারজিস-নাসীরুদ্দীন পাটওয়ারী

বিজিবির অভিযানে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার