হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে কলেজছাত্র হত্যার পাঁচ দিন পর তিন আসামি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বেগমপুরে সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষে কলেজছাত্র হত্যার পাঁচ দিন পর তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের তাহেরপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার বেগমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে হেলাল মিয়া, নাসির মিয়া ও মাসুম মিয়া।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই জয়ন্ত তালুকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত মধ্যরাতে মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে, রোববার (১৯ এপ্রিল) উপজেলার করগাওঁ ইউনিয়নের বেগমপুর এলাকায় সরকারি জায়গা দখল-বেদখল নিয়ে হেলাল মিয়া ও খলিলুর রহমানের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। আর এতে খলিলুর রহমানের কলেজ পড়ুয়া ছেলে মঞ্জুর মিয়া নিহত হয়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হলে পুলিশ এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করে।

জেডএম

বাহুবলে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে নিহত ১

ট্রাফিক সপ্তাহে সিলেটে জরিমানায় ২৫ শতাংশ পর্যন্ত ছাড়

নদী বাঁচলে বাঁচবে জীবন-জীবিকা ও অর্থনীতি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

চাহিদা বেড়েছে সারা দেশে ফেঞ্চুগঞ্জের আনারসের

সুনামগঞ্জে সাড়া ফেলছে আর্জেন্টিনার ২০০ ফুটের পতাকা

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

মসজিদে বয়ান নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

আর্জেন্টিনার সমর্থনে ওসমানী মেডিকেল শিক্ষার্থীদের শোভাযাত্রা

বিএসএফের গুলিতে নিহত মুজিবের লাশ ফেরত দিল ভারত

গুজব ছড়াবেন না, সত্য তুলে ধরুনঃ এমপি কামরুল