হোম > সারা দেশ > সিলেট

মাধবপুরের শ্রমিক লীগ সাধারণ সম্পাদক জাবেদ গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)

হবিগঞ্জের মাধবপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ছাত্রদের ওপর হামলা, ভাঙচুর, মারধর ও অগ্নিসংযোগের অভিযোগে উপজেলার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. জাবেদ মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। জাবেদ আন্দিউড়া ইউনিয়নের মুরাদপুর গ্রামের জামাল মিয়ার ছেলে।

বৃহস্পতিবার বিকালে থানার এস. আই শাহানূর পৌর শহরের নোয়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ উল্ল্যা জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ৪ আগস্ট মাধবপুর উপজেলা সদরে ছাত্র-জনতার ওপর হামলা-মারধর, ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে সরাসরি জড়িত ছিল জাবেদ। এ সংক্রান্তে মাধবপুর থানায় দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামি তিনি।

অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, স্বেচ্ছাসেবক দল নেতাকে জরিমানা

রাশিয়ার হয়ে যুদ্ধ করে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর

ফের সংসদে যাচ্ছেন হবিগঞ্জের শাম্মী

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে পাকা ধান, উৎকণ্ঠায় কৃষক

কোম্পানীগঞ্জে খাল খনন উদ্বোধন করলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

দোয়ারাবাজারে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

বিএনপির মনোনয়ন পেলেন শাম্মী আক্তার ও ব্যারিস্টার আদিব

শ্রমিক সংকটে ধর্মপাশায় পাকা ধান নিয়ে বিপাকে কৃষক

গ্রাহকের ছয় কোটি টাকা নিয়ে উধাও সমবায় সমিতি

নির্মাণের এক বছরেই ২৩ কোটি টাকার ভবনে ফাটল