হোম > সারা দেশ > সিলেট

এমপি হলে ট্যাক্স ফ্রি গাড়ি-সরকারি প্লট নেবেন না সাংবাদিক নোমান

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

এমপি হলে সাধারণ নাগরিকের সাথে সংসদ সদস্যদের বৈষম্য দূর করার চেষ্টা হিসেবে রাষ্ট্রীয় টেক্স ফ্রি গাড়ি নেবেন না হবিগঞ্জ- ৪ আসনে জামায়াত প্রার্থী ও মজলুম সাংবাদিক অলিউল্লাহ নোমান। একই সাথে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ভূমিহীন নাগরিকের ভোটে নির্বাচিত হয়ে রাজউকের প্লট বা ফ্ল্যাটের জন্য আবেদন করবেন না।

মঙ্গলবার রাতে মাধবপুরের বহরা ইউনিয় গন ও শাজাহানপুরের নো হাটি বাজারে গণসংযোগে তিনি এসব কথা বলেন। পূর্ব নোটিশ না দিয়ে তিনি তাৎক্ষণিক এই দুই জায়গায় গণসংযোগে গেলে জামায়াতের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ তার কথা শুনতে জড়ো হন।

এ সময় এলাকার জন্য রাষ্ট্রীয় বরাদ্দ জনসমক্ষে প্রকাশ করা হবে এবং জনগণকে সঙ্গে নিয়ে উন্নয়নমূলক কাজে ব্যায় করা হবে। একইসাথে, মাধবপুর ও চুনারুঘাটকে আধুনিকায়ন করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর পাশাপাশি দুই উপজেলার বেহাল রাস্তাঘাট টেকসই উন্নয়নের উদ্যোগের প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন অলিউল্লাহ নোমান।

তিনি বলেন, দুর্নীতিরোধ করা গেলে এলাকায় টেকসই উন্নয়ন সম্ভব হবে। নতুবা উন্নয়ন কাজের অধিকাংশ অর্থ দুর্নীতির মাধ্যমে বিভিন্ন পকেটে চলে যায়। বাকি যে টাকা কাজে ব্যয় হয় তাতে যথাযথভাবে কাজ হয় না। এতে অল্প সময়ে সব আবার আগের মতো হয়ে যায়। দুর্নীতির টাকা কাজে ব্যায় হলে উন্নয়ন হবে টেকসই। জুলাই বিপ্লবের আকাঙ্খা অনুযায়ী দুর্নীতিমুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হলে এমন প্রার্থী নির্বাচিত করতে হবে যিনি দেশ ও জাতির জন্য জীবনবাজি রাখতে পারবেন।

ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা শাসনের শুরুতে যখন ফ্যাসিবাদি হয়ে উঠার চেষ্টায় ছিলেন তখন থেকেই প্রতিবাদ করে আসছিলাম। এতে ফ্যাসিবাদি সরকারের আদালত কারাগারেও পাঠিয়েছিলেন। তারপরও দুর্নীতি এবং দুশাসনের বিরুদ্ধে বলা এবং লেখা থামেনি। এক পর্যায়ে সত্য উম্মোচনের কারণে দেশত্যাগ করতে হয়েছিল। ফ্যাসিবাদের সাথে আপসহীন সংগ্রাম করেছে আমার দেশ পত্রিকা ও পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমান। এই লড়াইয়ের ক্ষুদ্র একজন কর্মী হিসাবে পাশে ছিলাম আমরা।

তিনি বলেন, প্রতিটি মানুষ হচ্ছেন এমপি। তারা ভোট দিয়ে একজনকে সংসদে গিয়ে কথা বলা ও আইন প্রণয়নের জন্য পাঠান। সুতরাং এমন প্রার্থীকে ভোট দিতে হবে যিনি সৎ, যোগ্য এবং পরীক্ষিত।

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর অলিউল্লাহ নোমানকে হবিগঞ্জ- ৪ আসনে জামায়াত প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়। এর আগে এই আসনে দলটির ঘোষিত প্রার্থী ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা মোখলেসুর রহমান।

দখলে-দূষণে থামেস্বর নদী এখন ফসলের মাঠ

দোয়ারাবাজারে কালভার্টের মুখ বন্ধ করে যুবদল নেতার ঘর নির্মাণের অভিযোগ: এলাকাবাসীর মানববন্ধন

ওসমানীনগরে র‍্যাবের অভিযানে ‘সৌরভ’ হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে নির্যাতন, আ.লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন

সিলেটে ফুলকুঁড়ি আসরের চৌকস কর্মশালা ও ইফতার অনুষ্ঠিত

পাম্পগুলোতে সংকট নেই তেলের, হুলুস্থুল ক্রেতাদের

সিলেটে ফিল্মি স্টাইলে ছিনতাই, ফেসবুকে ভাইরাল

মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: অলিউল্লাহ নোমান

পাথরের ট্রাকে লুকিয়ে আনা হচ্ছিল ভারতীয় কসমেটিকস

নদী খনন প্রকল্পে চাঁদাবাজি, আটক ছাত্রদল নেতা বহিষ্কার