হোম > সারা দেশ > সিলেট

তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

উপজেলা প্রতিনিধি, কুলাউড়া (মৌলভীবাজার)

মৌলভীবাজার কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তে তিন বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

শুক্রবার (১৮ জুলাই) ভোরে শরীফপুর সীমান্ত থেকে হরিপুর গ্রামের ওই তিন যুবককে তারা ধরে নিয়ে যায় ভারতে।

শরীফপুর সীমান্তের সঞ্জবপুর এলাকাবাসী জানান, শুক্রবার ভোরে শরীফপুরে সীমান্তে হরিপুর গ্রামের সাইদুর রহমান (২৫), সোহাগ মিয়া (২৮) ও সিপার (২২) -কে বিএসএফ ধরে নিয়ে যায়।

বিজিবির ৪৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক ফিরোজ জানান, শরীফপুর সীমান্তে ৩ যুবককে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার তথ্য পেয়েছি। স্থানীয় বিজিবি ক্যাম্পের মাধ্যমে এ বিষয়ে বিএসএফ -এর সাথে যোগাযোগ করা হচ্ছে। কেন তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তার এখনও কোনো কারণ জানা যায়নি।

বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া আমার দেশকে জানান, এ বিষয়ে যাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদের পরিবারের পক্ষ থেকে আমরা কোনো তথ্য পাইনি।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক জানান, শরীফপুর সীমান্ত এলাকা থেকে তিন বাংলাদেশিকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার তথ্যটি পেয়েছি। পুলিশের পক্ষ থেকে খোঁজ নেয়া হচ্ছে।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক