হোম > সারা দেশ > সিলেট

হাওরাঞ্চলের মাহবুব কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

হাওরাঞ্চলের মাহবুবুর রহমান কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। তার পদোন্নতিতে সুনামগঞ্জ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বইছে।

মাহবুব জেলার হাওরবেষ্টিত জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কালাগুজা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা হুমায়ুন কবির সরকার উপজেলা যুবদলের সভাপতি ছিলেন।

তিনি ছাত্রজীবন থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। জামালগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সহসভাপতি ও উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করেন। পরে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক থেকে কেন্দ্রীয় ছাত্রদলের নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। সিলেট বিভাগ যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদকের দ্বায়িত্ব পালন করেন।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ কয়েছ বলেন, মাহবুবুর রহমানকে কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

মাহবুব বলেন, এই পদোন্নতি আমার একার না, এটা সুনামগঞ্জের যুবসমাজের অর্জন। হাওরাঞ্চলের মাটি ও মানুষের জন্য কাজ করাই আমার মূল লক্ষ্য। তৃণমূলের প্রতিটি কর্মীর আস্থা ধরে রাখতে চাই। আগামীতে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করেই সব ইউনিটে যুবদল সুসংগঠিত করা হবে।

জেডএম

কুলাউড়ায় প্রবাসী নেতা যুবদলের সহসভাপতি হওয়ায় আনন্দ উল্লাস

শায়েস্তাগঞ্জে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন ব্রাজিল সমর্থক

ট্রেনের ছাদ থেকে পড়ে দুই যুবকের মৃত্যু, আহত ২

হবিগঞ্জ সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারি

ওসমানীনগরে ত্রাসের রাজত্ব ইউএনও মুনমুনের

সুনামগঞ্জ সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির মাইকিং

কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

সিলেট বিভাগে মে মাসে সড়কে ঝরলো ৫১ প্রাণ

সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু, মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫