হোম > সারা দেশ > সিলেট

দোয়ারাবাজারে ২ ভারতীয় নাগরিক আটক

উপজেলা প্রতিনিধি, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন ভারতের শিলংয়ের ইস্ট খাসিয়া হিল জেলার সাইগ্রাম থানার ডালিয়াবস্তি গ্রামের ভূপেন্দ গারোর ছেলে মালুছ গারো ও করল গারো। তারা আপন দুই ভাই।

বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ‘অবৈধভাবে অনুপ্রবেশের কারণে ভারতীয় দু’নাগরিককে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি তারা আপন দু’ভাই। আটকদের থানায় হস্তান্তরের কাজ চলছে।’

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক দৈনিক আমার দেশ-কে জানান, ‘অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক দুই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আগামীকাল (১৮ জানুয়ারি) তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।’

এমএস

হবিগঞ্জে ফিনলে চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ

কমলগঞ্জে সেতুর কাজ বন্ধ দুর্ভোগে ২৫ গ্রামের মানুষ

ব্রাজিলের খেলা দেখতে না পেরে বিদুৎ অফিসে হামলা

সুনামগঞ্জে কৃষকের মাঝে জিংকসমৃদ্ধ ধানের বীজ বিতরণ

মাধবপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর দাফন সম্পন্ন

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মানবসেবায় যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

জমিয়ত নেতা হাফিজ নাঈমের মুক্তির দাবিতে সিলেটে মানববন্ধন

৪ কোটি টাকার প্রকল্পে অনিয়ম, এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ