হোম > সারা দেশ > সিলেট

জগন্নাথপুরে হাওরে নৌকাডুবি, উদ্ধার ১ নিখোঁজ ৩

উপজেলা প্রতিনিধি, জগন্নাথপুর (সুনামগঞ্জ)

ছবি: আমার দেশ

সুনামগঞ্জের জগন্নাথপুরে কীর্তন শুনে বাড়ি ফেরার পথে হাওরে নৌকাডুবির ঘটনায় দুই সহোদরসহ চারজন নিখোঁজ হয়েছেন। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে জগন্নাথপুর পৌরসভাস্থ পশ্চিম ভবানীপুর এলাকার মইয়ার হাওরের বালুচর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সমন্বয়ে উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে। এখন পর্যন্ত অরুণ দেবনাথ (৪০) নামে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

নিখোঁজ তিন ব্যক্তি হলেন জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর গ্রামের মৃত জোগিন্দ্র দেবনাথের ছেলে হেমেন্দ্র দেবনাথ (৩০), একই গ্রামের মৃত সুবল দেবনাথের ছেলে সত্যেন্দ্রনাথ ওরফে সতীনাথ (৬৫) এবং মৃত অনিল দেবনাথের ছেলে অধীর দেবনাথ (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই রাতে পূর্ব ভবানীপুর গ্রাম থেকে কয়েকজন লোক পাশের ভরাউট গ্রামে হিন্দু ধর্মীয় অনুষ্ঠান কীর্তনে অংশ নিতে যান। অনুষ্ঠান শেষে রাত আনুমানিক ৩টার দিকে দুটি নৌকায় করে তারা নিজ বাড়িতে ফিরছিলেন।

পথে মইয়ার হাওরের বালুচর এলাকায় পৌঁছালে একটি নৌকা হঠাৎ ডুবে যায়। এ সময় নৌকায় থাকা ৯ জন যাত্রীর মধ্যে পাঁচজন সাঁতরে নিকটবর্তী ভবানীপুর সড়কে উঠে প্রাণে বাঁচলেও বাকি চারজন হাওরের পানিতে তলিয়ে যান। পরে একজনকে উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়েই ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এমএইচ

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব

পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান

সিলেটে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম