হোম > সারা দেশ > সিলেট

‘চাকরি করতে হলে আমারে কইয়া করন লাগব’ — সেই বিএনপিকে নেতা আটক

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জের বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামকে হুমকির ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তোষারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

রোববার দুপুর ১২টার দিকে জেলা শহরের শায়েস্তানগরের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। এ সময় ডিবি পুলিশের সঙ্গে বাহুবল থানার পুলিশের একটি টিম ছিল।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শামীম হাসান এ বিষয়ে তাৎক্ষণিক কোনো কথা বলেননি।

সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) মো. জহিরুল ইসলামকে একাধিকবার কল দিলে তিনিও কল রিসিভ করেননি।

এর আগে ২১ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তোষার বনাম অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের মোবাইল ফোনের কথোপকথন ব্যাপকভাবে ভাইরাল হয়। তবে অডিও কল রেকর্ডটি কবের, তা নিশ্চিত হওয়া যায়নি। কল রেকর্ডে বিএনপি নেতা তোষার ওসিকে হুমকি দিয়ে বলেন, ‘বাহুবলে চাকরি করতে হলে আমারে কইয়া করন লাগব।’

মালয়েশিয়া রুট দ্রুত সময়ের মধ্যে খোলার উদ্যোগ

হবিগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

ঘুমের মধ্যে এখনো বোমার শব্দ শুনতে পান ইরানফেরত মামুন

আবারও ভূমিকম্প অনুভূত দেশে

ধান কাটা নিয়ে অনিশ্চয়তা, জলাবদ্ধতায় ডুবে আছে হাওরাঞ্চল

গ্রাহক সংগ্রহে গিয়ে দুই বিমা কোম্পানির লোকজনের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

চা-শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডে শতকোটি টাকা বকেয়া

সিডিএফ বন্ধ, চিকিৎসাবঞ্চিত ৩৬ বাগানের চা-শ্রমিক

দেশে আর ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার স্বপ্ন পূরণ হবে না

প্রশাসনিক অনুমোদন না থাকায় হাম কর্নার চালু হয়নি ওসমানীনগরে