হোম > সারা দেশ > সিলেট

শ্রীমঙ্গলে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

জ্বালানি তেল মজুত প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তেলের ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

গত ২৫ মার্চ থেকে শ্রীমঙ্গলে পদ্মা, মেঘনা ও যমুনা এই তিন তেল ডিপোতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। রোববার (২৯ মার্চ) সকালে ডিপোগুলো পরিদর্শন করেন শ্রীমঙ্গল ৪৬ ব্যাটালিয়ন বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সরকার আসিফ মাহমুদ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের অবৈধ মজুদ প্রতিরোধ, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রতিটি ডিপোতে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন শুরু করেছেন।

বিজিবি জানায়, সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতার প্রভাব দেশে পড়ায় কিছু অসাধু চক্র তেল মজুদের চেষ্টা করছে। এসব অপচেষ্টা ঠেকাতে এবং তেল বিপণনে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এ মোতায়েন করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, ডিপোগুলোর প্রবেশপথে বিজিবি সদস্যরা কড়া নজরদারি করছেন। তেলবাহী গাড়ির কাগজপত্র যাচাই, প্রবেশ ও বহির্গমণ নিয়ন্ত্রণ এবং সন্দেহজনক গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে। প্রতিটি ট্যাংকারে তেল লোডিংয়ের সময়ও পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে।

ডিপো কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তেলের কিছুটা সংকট রয়েছে। নিয়মিত সরবরাহ অব্যাহত থাকলেও বিতরণে কিছুটা সময় লাগছে। বিজিবি মোতায়েনের ফলে ডিপোগুলোতে নিরাপত্তা বৃদ্ধি পাওয়ায় স্বস্তি ফিরে এসেছে সংশ্লিষ্টদের মধ্যে।

শ্রীমঙ্গল ৪৬ ব্যাটালিয়ন বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্ণেল সরকার আসিফ মাহমুদ বলেন, তেলের সরবরাহ যাতে স্বাভাবিক বজায় থাকে এবং অবৈধভাবে কোনো জায়গায় মজুদ করার অপচেষ্টা যদি থাকে সেটাকে দমন করার সার্বিক লক্ষ্যে এই ডিপো গুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের শ্রীমঙ্গল ৪৬ ব্যাটালিয়ন বিজিবি ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। যখন রেললাইনের মাধ্যমে চট্রগ্রাম থেকে তেল আসে অথবা অনান্য ডিসক্রিট থেকে তেলের গাড়িগুলোর মাধ্যমে সেই সময়টাতে আমরা অতিরিক্ত ফোর্স মোতায়েন করছি।

এদিকে, তেল সরবরাহ ও বিতরণ ব্যবস্থা স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডিপো মালিক, পাম্প মালিক, বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সুনামগঞ্জ বালু তোলা ও পরিবহনে নিষেধাজ্ঞা

সুনামগঞ্জে ‘আফাল’, আতঙ্কিত হাওরবাসী

‎বাহুবলে ট্রাকসহ কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, ৫ চোরাকারবারি আটক

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসীর মৃত্যু

সিলেটে বিএমডির ৯৪ হাজার ঘনফুট পাথর জব্দ

মাধবপুরে বালু উত্তোলনকারীদের হামলায় রাবার বাগানের ৪ কর্মকর্তা আহত

এক মাসেই জলে গেল কোটি টাকার সড়ক

সিলেট এয়ারপোর্টের নিরাপত্তা কর্মকর্তা ৭ দিন ধরে নিখোঁজ

চার মাস ধরে ইউএনও-শূন্য মধ্যনগর, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

শাল্লায় ৩০ লিটার চোলাই মদসহ ইউপি সদস্য গ্রেপ্তার