হোম > সারা দেশ > সিলেট

সিলেটে শতকোটি টাকার সাদা পাথর লুট

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ (সিলেট)

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে সাদা পাথর কোয়ারিতে চলছে নজিরবিহীন লুটপাট। গত প্রায় দুই সপ্তাহ থেকে মাটি খুঁড়ে গর্ত করে যে যার মতো নিয়ে যাচ্ছে পাথর। ইতোমধ্যে প্রায় শতকোটি টাকার পাথর লুটপাট হয়েছে। দিনরাত পাথর লুটপাট হলেও কার্যকর ব্যবস্থা নিতে দেখা যায়নি প্রশাসনকে।

গত এক বছরে সাদা পাথরের পার্শ্ববর্তী রোপওয়ের সংরক্ষিত বাংকার থেকে পাথর উত্তোলন করে ধ্বংস করা হয়েছে। সরেজমিন গিয়ে দেখা যায়, সাদা পাথরের এলাকাজুড়ে ছোটবড় গর্ত করে পাথর উত্তোলন করা হচ্ছে। এ পাথর নৌকা দিয়ে বহন করে দয়ারবাজার কালীবাড়ী ভোলাগঞ্জ দশনম্বর ও গুচ্ছগ্রাম এলাকার নদীর তীরে এনে বিক্রি করা হয়। পরে এ পাথর ট্রাকযোগে দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়।

প্রকাশ্যে দেশের গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রের পাথর লুট করে বিভিন্নভাবে পরিবহন করলেও তাদের কেউ বাধা দিচ্ছে না। মাঝেমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করলেও তাতে কোনো ফল আসছে না।

প্রতি বছর পাহাড়ি ঢলে ভারত থেকে নেমে আসে সাদা পাথর। এই পাথরের ওপর দিয়ে বয়ে চলে স্বচ্ছ পানির প্রবাহ। তার পাশেই ভারতের মেঘালয় রাজ্যের উঁচু উঁচু সবুজ পাহাড়। পাথর, পানি আর পাহাড়ের মিতালি দেখতে সারা বছরই মানুষ এখানে ভিড় জমায়। নৈসর্গিক সুন্দর এ স্থানটি প্রশাসনের অবহেলায় এখন বিলীনের পথে।

কোম্পানীগঞ্জ উপজেলায় নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার জানান, সাদা পাথর কোয়ারি থেকে পাথর চুরির বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। তবে অভিযান শেষ হলেই আবার দুষ্কৃতকারীরা পাথর চুরি করতে নেমে যায়। তিনি আরো জানান, সাদা পাথর রক্ষায় আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক